৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ১০টি বিভাগে শিক্ষক নিয়োগ: আবেদনের শেষ সুযোগ

প্রকাশ:

ব্র্যাক বিশ্ববিদ্যালয় তাদের ১০টি ফ্যাকাল্টি ও বিভাগে নতুন শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টিতে অধ্যাপক, সহযোগী অধ্যাপক, জ্যেষ্ঠ প্রভাষক ও প্রভাষক পদে দক্ষ জনবল খোঁজা হচ্ছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে।

বিভিন্ন বিভাগ ও ফ্যাকাল্টি ভিত্তিক নিয়োগের তালিকা

  1. ব্র্যাক বিজনেস স্কুল: অ্যাকাউন্টিং, বিজনেস অ্যানালিটিকস, বিজনেস ল, করপোরেট গভর্ন্যান্স, উদ্যোক্তা উন্নয়ন, ফাইন্যান্স, আন্তর্জাতিক ব্যবসা, মানবসম্পদ ব্যবস্থাপনা (এইচআরএম), কৌশল ও টেকসই উন্নয়ন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস, মার্কেটিং এবং অপারেশনস ও সাপ্লাই চেইন বিষয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
  2. অর্থনীতি ও সামাজিক বিজ্ঞান বিভাগ: সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিষয়ে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের সুযোগ রয়েছে।
  3. ইংরেজি ও মানবিকী বিভাগ: ইতিহাস, ইংরেজি, মিডিয়া ও কালচারাল স্টাডিজ বিষয়ে শিক্ষক নেওয়া হবে।
  4. ডেটা অ্যান্ড কম্পিউটেশনাল সায়েন্সেস স্কুল: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে মূলত সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদমর্যাদার শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
  5. লাইফ সায়েন্সেস স্কুল: মাইক্রোবায়োলজি ও বায়োটেকনোলজি বিষয়ে সহকারী অধ্যাপক থেকে অধ্যাপক পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।
  6. গণিত ও ভৌতবিজ্ঞান বিভাগ: গণিত, পদার্থবিজ্ঞান, অ্যাপ্লাইড ফিজিকস ও মেডিক্যাল ফিজিকস বিষয়ে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে।
  7. বিএসআরএম স্কুল অব ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে শিক্ষক নেওয়া হবে।
  8. ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস: অ্যাপ্লাইড লিঙ্গুইস্টিকস, সমাজ ভাষাবিজ্ঞান, ইংরেজি ভাষা শিক্ষা, টিইএসওএল/ইএসওএল অথবা বিদেশি ভাষা বিশেষ করে চীনা ভাষায় সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও অধ্যাপক পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
  9. স্কুল অব জেনারেল এডুকেশন: রাষ্ট্রবিজ্ঞান, উন্নয়ন অধ্যয়ন, দর্শন ও সমাজবিজ্ঞান বিষয়ে শিক্ষক নেওয়া হবে। এখানে খাদ্য অধ্যয়ন, রাজনীতি, পরিবেশ ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
  10. স্কুল অব ফার্মেসি: পিএইচডি ডিগ্রিধারী এবং এ-গ্রেড নিবন্ধিত ফার্মাসিস্টদের শিক্ষক হিসেবে নিয়োগের সুযোগ রয়েছে।

শিক্ষক হিসেবে যোগদানের জন্য প্রভাষক ও জ্যেষ্ঠ প্রভাষক পদের প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। সহকারী অধ্যাপক বা উচ্চতর পদের জন্য পিএইচডি ডিগ্রি আবশ্যক। ডিগ্রিগুলো অবশ্যই নামকরা বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত হতে হবে এবং প্রার্থীর একাডেমিক ফলাফল সন্তোষজনক হতে হবে। পিএইচডিধারী প্রার্থীদের গবেষণায় বিশেষ দক্ষতার প্রমাণ থাকতে হবে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের গবেষণার লক্ষ্যমাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ প্রার্থীদের নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের বেতন কাঠামো ও সুযোগ-সুবিধা বাজারের সাথে সামঞ্জস্য রেখে আকর্ষণীয় রাখা হয়েছে। পূর্ণাঙ্গ আবেদনের নিয়মাবলি ও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার বিষয়ক ওয়েবসাইট ভিজিট করতে হবে। চাকরির আরও তথ্য: সিভিতে যেসব দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। চাকরির আরও তথ্য: সমাজসেবায় ১৪৮৫ পদে নিয়োগ: আবেদনকারী কত, পরীক্ষার তারিখ কবে। চাকরির আরও তথ্য: এবার কলেজে শিক্ষার্থীর জন্য হাহাকার, যে ১০ কলেজে সর্বোচ্চ আবেদন।

শেয়ার করুন