দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানাতে বঙ্গভবনে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এবং তিন নির্বাচন কমিশনার।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ১১টার কিছু পরে নির্বাচন কমিশনাররা নির্বাচন ভবন থেকে বঙ্গভবনের উদ্দেশে রওনা হন। এরপর বেলা সাড়ে ১২টার দিকে রাষ্ট্রপতির সঙ্গে তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশন দপ্তর থেকে জানানো হয়েছে, নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানানোই ছিল এই সাক্ষাতের মূল উদ্দেশ্য।
বৈঠকে সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে তিন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন। প্রায় আধা ঘণ্টাব্যাপী এই সৌজন্য সাক্ষাৎ শেষে নির্বাচন কমিশনাররা বঙ্গভবন ত্যাগ করেন।





