রাজশাহীর পবা উপজেলার হরিয়ান বাজারে বিএনপি ও যুবদল নেতার অনুসারীদের হুমকিতে বন্ধ হয়ে যাওয়া সারের দোকানটি পুলিশের উপস্থিতিতে পুনরায় চালু করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল হকের নির্দেশনা অনুযায়ী মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বিসিআইসি অনুমোদিত সার ডিলার সাইদুর রহমান তাঁর ব্যবসাপ্রতিষ্ঠান সাইদুর এন্টারপ্রাইজটি খোলেন। দোকান চালু করার পর এমপি শফিকুল হক মুঠোফোনে উক্ত ডিলারের সঙ্গে কথা বলেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রজব আলীর অনুসারীরা ঝামেলা করতে পারেন—এমন আশঙ্কায় সাইদুর রহমান দোকান বন্ধ রেখেছিলেন।
এ ঘটনার নেপথ্যে রয়েছে চলতি বছরের ৫ এপ্রিলের একটি ঘটনা। ওই দিন কৃষকদের সরবরাহের জন্য আনা ৩০ বস্তা ইউরিয়া সার পথে আটকে দেন হরিয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রজব আলী ও যুবদল নেতা আব্দুস সালাম। তাঁদের বিরুদ্ধে তিন লাখ টাকা চাঁদা দাবি ও মারধরের অভিযোগ এনে ডিলার সাইদুর রহমান মামলা করেন। সেই মামলায় সোমবার দুই নেতাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হলে তাঁদের অনুসারীদের সম্ভাব্য বিশৃঙ্খলা ও হুমকির মুখে ডিলার দোকান বন্ধ রাখতে বাধ্য হন। এ ঘটনায় কোনো অভিযোগ ছিল না। এ নিয়ে আইনি জটিলতা তৈরি হওয়ায় আগের দিন নেতাদের মধ্যে আলোচনা হয়।
ডিলার সাইদুর রহমান জানান, দোকান বন্ধ রাখার হুমকির বিষ বিষয়টি তিনি এমপি শফিকুল হক (মিলন), জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। পরবর্তীতে মঙ্গলবার সকালে পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেনের আহ্বানে সাড়া দিয়ে বিএনপি নেতা-কর্মীদের সহযোগিতায় তিনি দোকানে আসেন এবং সার বিক্রি শুরু করেন। প্রায় ছয় বছর ধরে হরিয়ান বাজার কমিটির সভাপতির দায়িত্বে থাকা এই ডিলারকে সরকারি নিয়ম মেনে সঠিক নিয়মে কৃষকদের সার সরবরাহের পরমর্শ দেন বিএনপি নেতারা। কৃষকেরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে বিষয়ে ডিলারকে সতর্ক থাকতে হবে।
কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান ঘটনা নিশ্চিত করে জানান, ডিলারের দায়ের করা মামলায় দুই নেতা কারাগারে যাওয়ায় দোকানের সামনে অপ্রীতিকর পরিস্থিতি তৈরির আশঙ্কা তৈরি হয়েছিল। তাই নিরাপত্তা ও সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সকাল থেকেই পুলিশ মোতায়েন করা হয়। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হওয়ার পর শান্তিপূর্ণ পরিবেশেই পুনরায় সার বিক্রি চালু হয়েছে।





