১১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, ঢাকা স্থানান্তর আরেকজন

প্রকাশ:

মঙ্গলবার সকাল ৮টার দিকে মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষের কবলে পড়া দুটি মোটরসাইকেলের আরোহীদের মধ্যে আব্দুল্লাহ শেখ (২৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। নিহত আব্দুল্লাহ মাগুরা সদরের বেলনগর গ্রামের বাকি শেখের ছেলে। এই ঘটনায় আহত মিজানুর রহমান কুষ্টিয়া জেলার কুমারখালী থানার সদরপুর গ্রামের আব্দুর রশিদ বিশ্বাসের ছেলে। মাগুরা সদর উপজেলার মাগুরা-ফরিদপুর মহাসড়কের বেলনগর ঠাকুরবাড়ি এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ শেখ (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছেন।

স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক আব্দুল্লাহকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে ভর্তি থাকা অপর আরোহী মিজানুর রহমানের শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন রামনগর হাইওয়ে থানার সার্জেন্ট গৌরব চক্রবর্তী। তিনি জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে এই বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। এ ঘটনায় পরবর্তী আইনগতপ্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুন