১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আইডিএলসি ফাইন্যান্সের ক্রেডিট অ্যানালিস্ট পদে আবেদন শুরু

প্রকাশ:

বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স পিএলসি জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা সমমান ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানটির ক্রেডিট এসএমই বিভাগে ‘ক্রেডিট অ্যানালিস্ট’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে।

নারী ও পুরুষ উভয় প্রার্থীই এই পদে আবেদনের সুযোগ পাবেন।

নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য

  • প্রতিষ্ঠানের নামআইডিএলসি ফাইন্যান্স পিএলসি
  • বিভাগক্রেডিট এসএমই
  • পদের নামক্রেডিট অ্যানালিস্ট
  • পদসংখ্যানির্ধারিত নয়
  • চাকরির ধরনফুল টাইম (বেসরকারি)
  • প্রার্থীর ধরননারী ও পুরুষ
  • বয়সসীমাসর্বনিম্ন ২২ বছর
  • শিক্ষাগত যোগ্যতাস্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি
  • অভিজ্ঞতাসংশিষ্ট কাজে অন্তত ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তবে অভিজ্ঞতা ছাড়া ফ্রেশার প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
  • বেতন ও সুযোগ-সুবিধাআলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
  • কর্মস্থলসিলেটের হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে।

আবেদন প্রক্রিয়ার সময়সীমা

আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিডিজবস ডটকমের মাধ্যমে বিজ্ঞপ্তি দেখে সরাসরি আবেদন করতে পারবেন। আবেদনের প্রক্রিয়া ৩ নভেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে এবং এটি চলবে আগামী ১০ নভেম্বর ২০২৬ পর্যন্ত।

  • আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য।
  • সূত্র: বিডিজবস ডটকম।
শেয়ার করুন