১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্যাডেট এএসআই নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, উত্তীর্ণ ২০০০

প্রকাশ:

পুলিশ হেডকোয়ার্টার্সের এক বিজ্ঞপ্তিতে ২০২৬ সালের ক্যাডেট এএসআই (নিরস্ত্র) অব পুলিশ পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাতালিকা নির্ধারণ করা হয়েছে। এবার মোট দুই হাজার প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। জেলাভিত্তিক শূন্যপদের বিপরীতে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের পাশাপাশি অপেক্ষমাণ প্রার্থীদের তালিকাও প্রকাশ করেছে পুলিশ প্রশাসন। ৫১তম বিসিএস: ৫ হাজার চিকিৎসক হতে আবেদন করলেন ৪৪,৬৩৫ জন।

উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপ হিসেবে স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ঢাকা মহানগরীর রাজারবাগে অবস্থিত কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এই স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হবে। পরীক্ষার বিস্তারিত সময়সূচি সম্পর্কে প্রার্থীদের যথাসময়ে অবগত করা হবে। সংশ্লিষ্টরা বাংলাদেশ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট (www.police.gov.bd) থেকে নিয়মিত আপডেট জানতে পারবেন। এছাড়া টেলিটক বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে প্রার্থীদের ব্যক্তিগত মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়েও স্বাস্থ্য পরীক্ষার তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। নিউজিল্যান্ড শিক্ষার্থী ভিসায় আনল চার পরিবর্তন।

শেয়ার করুন