বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা প্রত্যাহার, পুনর্বহাল পুরনো নিয়ম

প্রকাশ:

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সুপারিশ প্রদানের ক্ষেত্রে জেলা প্রশাসকদের (ডিসি) ওপর অর্পিত ক্ষমতা বাতিল করেছে সরকার। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত একটি সংশোধিত পরিপত্র জারি করেছে। মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিকের যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী এই পরিপত্রে স্বাক্ষর করেছেন।

নতুন এই নির্দেশনার ফলে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০২৪ সালের নির্দেশনা পুনরায় কার্যকর করা হলো। এর মাধ্যমে নিয়োগের ক্ষমতা পুনরায় স্ব-স্ব প্রতিষ্ঠানের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটির হাতে ন্যস্ত হলো। একই সঙ্গে, ২০২৩ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পূর্ববর্তী পরিপত্রটি বাতিল ঘোষণা করা হয়েছে।

মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের ফলে এখন থেকে এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক বিদ্যালয় এবং স্নাতক (পাস) কলেজে শিক্ষক বাদে অন্যান্য পদে নিয়োগের সুপারিশের কাজ আগের নিয়মেই পরিচালিত হবে। এর আওতায় থাকা পদগুলোর মধ্যে রয়েছে—ট্রেড অ্যাসিস্ট্যান্ট, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম হিসাব সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর, গবেষণাগার সহকারী, ল্যাব সহকারী, নিরাপত্তাকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, নৈশপ্রহরী, আয়া ও অফিস সহায়ক।

উল্লেখ্য যে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অশিক্ষক কর্মচারী নিয়োগে দীর্ঘ সময় ধরে ঘুষ ও অনিয়মের অভিযোগ ছিল। এসব নিয়োগে স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে গত বছর সুপারিশের দায়িত্ব জেলা প্রশাসকদের হাতে দেওয়া হয়েছিল। তবে তৎকালীন সময়েই অনেক শিক্ষাবিদ রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক বাস্তবতার কারণে এই উদ্যোগে স্বচ্ছতা বজায় রাখা নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন। বর্তমানে সরকার সেই পরিপত্রটি বাতিল করে পুরনো নিয়ম বহাল করায় শিক্ষা-সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে বলছেন, এতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব আরও বাড়তে পারে।

মঙ্গলবার (২১ জুলাই) এ-সংক্রান্ত পরিপত্র জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। এতে সই করেছেন মন্ত্রণালয়ের বেসরকারি মাধ্যমিকের যুগ্মসচিব সাইয়েড এ জেড এম মোরশেদ আলী।

পরিপত্রে বলা হয়, এমপিওভুক্ত বেসরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক বিদ্যালয়, উচ্চমাধ্যমিক কলেজ ও স্নাতক (পাস) কলেজে শিক্ষক ছাড়া অন্যান্য এমপিও পদে নিয়োগের সুপারিশ কার্যক্রম পরিচালনার নির্দেশনা সংশোধন করা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর জারি করা পরিপত্র বাতিল করা হয়েছে।

শেয়ার করুন