অক্টোবরের মধ্যে প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের যোগদান শুরু

প্রকাশ:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার ৩৮৪ জন শিক্ষকের যোগদান প্রক্রিয়া অক্টোবর মাসে শুরু হতে যাচ্ছে। শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষক নিয়োগ-সংক্রান্ত একটি জরুরি ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. সাখাওয়াৎ হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সরকার প্রাথমিকের জন্য সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। বিভিন্ন তদন্ত ও প্রক্রিয়াগত দীর্ঘসূত্রতার কারণে এই নিয়োগ প্রক্রিয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। তবে সব বাধা কাটিয়ে ৩০ অক্টোবরের মধ্যে তাদের যোগদান প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, আগামী ২৯ অক্টোবর ১৪ হাজার ৩৮৪ জন সহকারী শিক্ষক আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন। যোগদানের পর তাদের পদায়ন প্রক্রিয়া সম্পন্ন করা হবে এবং পরবর্তীতে পেশাগত প্রশিক্ষণ (ট্রেনিং) প্রদান করা হবে।

শেয়ার করুন