৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে ফ্লাইওভারে মিলল বোমাসদৃশ লাল বক্স, এলাকায় আতঙ্ক

প্রকাশ:

গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারে একটি রহস্যময় লাল বক্স পড়ে থাকাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ফ্লাইওভারের পূর্ব পাশে বক্সটি দেখতে পান স্থানীয় পথচারীরা। বক্সটির বাইরে বৈদ্যুতিক তারের মতো বস্তু বেরিয়ে থাকতে দেখে এবং এর ওপর সাদা কাগজে ‘সতর্ক বার্তা, বিস্ফোরণ’ লেখা দেখে মানুষ আরও বেশি শঙ্কিত হয়ে পড়ে। বক্সে ‘এমকে ডট’ নামের একটি শব্দও লেখা রয়েছে।

স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে এলাকাটি ঘিরে ফেলে জিএমপি পুলিশ। উৎসুক মানুষের ভিড় সামলাতে ও নিরাপত্তার স্বার্থে পুলিশ সতর্কতামূলক অবস্থান নিয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের কাছে বোমাসদৃশ বস্তুর খবর আসার পর স্থানীয়ভাবে নিরাপত্তার সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে এই ধরনের বস্তু পরীক্ষা করার জন্য প্রয়োজনীয় বিশেষজ্ঞ দল সাধারণ পুলিশের কাছে না থাকায় দ্রুত বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বর্তমানে পুরো এলাকাটি পুলিশের নজরদারিতে রয়েছে। বক্সটির ভেতরে বিস্ফোরক রয়েছে কি না, তা সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা-নিরীক্ষার পরেই নিশ্চিত হওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। পরে তাঁরা পুলিশকে খবর দেন।

শেয়ার করুন