২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

তজুমদ্দিনে মাছের গুণগত মান রক্ষায় জেলেদের প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ:

ভোলার তজুমদ্দিন উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় স্থানীয় জেলেদের নিয়ে মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক একদিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী এই প্রশিক্ষণে উপজেলার মোট ৪০ জন জেলে অংশ নেন। উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ কর্মশালায় মাছ শিকারের পর সঠিক সংরক্ষণ, গুণগত মান বজায় রাখা এবং দ্রুত পচন রোধে বিভিন্ন কারিগরি কৌশল শেখানো হয়।

উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আমির হোসেন। প্রশিক্ষণে জেলেদের আহরিত মাছের স্বাস্থ্যসম্মত সংরক্ষণ, বরফের সঠিক ব্যবহার এবং বাজারজাতকরণ প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়। মৎস্য কর্মকর্তা আমির হোসেন জানান, এই প্রশিক্ষণের মাধ্যমে জেলেরা মাছের অপচয় কমাতে এবং বাজারে মাছের ন্যায্যমূল্য নিশ্চিতে আরও দক্ষ হয়ে উঠতে পারবেন।

শেয়ার করুন