৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন বিএনপির ওসমান ফারুক

প্রকাশ:

বিএনপির সংসদ সদস্য ওসমান ফারুক সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে ই-মেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠিয়েছেন, যা স্পিকার সংসদে নিশ্চিত করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন ওসমান ফারুক।

সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন তিনি। পদত্যাগপত্রে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছেন এই নেতা। উল্লেখ্য, গত ২০ আগস্ট যুক্তরাষ্ট্রে অবস্থানকালে প্রেসিডেন্ট নির্বাচনেও ভোট দেননি তিনি।

শেয়ার করুন