৩ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটে শিক্ষক নিয়োগ: ৮ বিভাগে ১৫ জনের সুযোগ

প্রকাশ:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। আইটি পেশাজীবীদের জন্য বিশ্ববাজারে নতুন সুযোগ, ভিসা মিলবে যে ৮ দেশে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। টিএমএসএসে এইচএসসি ও স্নাতক পাসে ১০০০ জনের চাকরির সুযোগ, উৎসব ভাতা ৩টি।

বিশ্ববিদ্যালয়ের ৮টি ভিন্ন বিভাগে সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে মোট ১৫ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ১০টি পদ স্থায়ী এবং ৫টি পদ অস্থায়ী ভিত্তিতে পূরণ করা হবে। ১৪ নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। যোগ্য বাংলাদেশি নাগরিকরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত আবেদন ফরম ব্যবহার করে আবেদন করতে পারবেন। আগামী ৬ ডিসেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়া যাবে। নবম শিক্ষক নিয়োগ পরীক্ষায় নম্বর বণ্টন কেমন হতে পারে।

বিভাগভিত্তিক পদের সংখ্যা ও বেতন স্কেল নিচে দেওয়া হলো

  1. তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ: সহযোগী অধ্যাপক (১টি স্থায়ী, বেতন ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা) এবং সহকারী অধ্যাপক (৩টি স্থায়ী, বেতন ৭১,০০০-১,৩৪,০০০ টাকা)।
  2. যন্ত্রকৌশল বিভাগ: সহযোগী অধ্যাপক (১টি স্থায়ী, বেতন ১,০০,০০০-১,৪২,৪০০ টাকা)।
  3. বস্তু ও ধাতব কৌশল বিভাগ: সহকারী অধ্যাপক (১টি অস্থায়ী, বেতন ৭১,০০০-১,৩৪,০০০ টাকা)।
  4. ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগ: সহকারী অধ্যাপক (২টি স্থায়ী, বেতন ৭১,০০০-১,৩৪,০০০ টাকা)।
  5. স্থাপত্য বিভাগ: সহকারী অধ্যাপক (২টি স্থায়ী, বেতন ৭১,০০০-১,৩৪,০০০ টাকা) এবং প্রভাষক (২টি অস্থায়ী, বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)।
  6. পদার্থবিজ্ঞান বিভাগ: সহকারী অধ্যাপক (১টি স্থায়ী, বেতন ৭১,০০০-১,৩৪,০০০ টাকা)।
  7. কেমিকৌশল বিভাগ: প্রভাষক (১টি অস্থায়ী, বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)।
  8. মানবিক বিভাগ: প্রভাষক (অ্যাকাউন্টিং, ১টি অস্থায়ী, বেতন ৪৪,০০০-১,০৫,৯০০ টাকা)।

আগ্রহী প্রার্থীদের বুয়েটের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। পদের যোগ্যতা, শর্তাবলি ও বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (regoffice.buet.ac.bd) এর ভ্যাকেন্সি অংশে জব সার্কুলার পেজে বিস্তারিত দেওয়া আছে। এ ছাড়া প্রয়োজনীয় তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের সংশ্লিষ্ট শাখায় সরাসরি যোগাযোগ করা যাবে। নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় নথিপত্র এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ সময় ৬ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারিত রয়েছে।

শেয়ার করুন