ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ১২টি বিভাগে সহকারী অধ্যাপক পদে ১ জন এবং প্রভাষক পদে ১৭ জনসহ মোট ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ১২ বিভাগে শিক্ষক পদে ১৮ জনকে নিয়োগ দেওয়া হবে।
১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি
- প্রতিষ্ঠানের নাম: ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।
- মোট পদসংখ্যা: ১৮টি।
- আবেদন শেষ সময়: ৩০ নভেম্বর ২০২৬ (অফিস চলাকালীন)।
নিয়োগের আওতায় যে বিভাগগুলোতে শিক্ষক নেওয়া হবে, তা নিচে দেওয়া হলো
- ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ (বেতন: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা, গ্রেড-৯)।
- রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
- লোকপ্রশাসন বিভাগ (সহকারী অধ্যাপক পদে ১টি স্থায়ী পদ, বেতন: ৭১,০০০–১,৩৪,০০০ টাকা, গ্রেড-৬)।
- সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগ।
- ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ।
- শারীরিক শিক্ষা ও ক্রীড়াবিজ্ঞান বিভাগ।
- ফোকলোর অ্যান্ড সোশ্যাল স্টাডিজ বিভাগ।
- মার্কেটিং বিভাগ।
- ল’ অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ।
- এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগ।
- ফার্মেসি বিভাগ।
- বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগ।
আবেদন প্রক্রিয়া ও নিয়মাবলী
- আবেদন পদ্ধতি: প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন করতে হবে।
- ফরম সংগ্রহ: অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে।
- আবেদন ফি: ব্যাংক থেকে ফরম নিলে ১,০০০ টাকা এবং ওয়েবসাইট থেকে অনলাইন ফরম সংগ্রহ করলে ১,১০০ টাকা জমা দিতে হবে।
- আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। অফিস চলাকালীন সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত বিজ্ঞপ্তি ও প্রয়োজনীয় ফরম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।





