২ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের বিক্ষোভ, সংঘর্ষে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

প্রকাশ:

ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে কয়েকদিন অপেক্ষাকৃত শান্ত থাকার পর ফের উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে।

সকাল থেকেই সাভারের হেমায়েতপুরের বাগবাড়ি এলাকার স্টারলিং গ্রুপের শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে রাস্তায় নেমে আসেন। তারা বাগবাড়ি মোড়ে অবস্থান নিয়ে হেমায়েতপুর-কেরানীগঞ্জ আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ করে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরে যাওয়ার আহ্বান জানালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থলে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান জানান, স্থানীয় অন্য কারখানাগুলো স্বাভাবিক থাকলেও কেবল এই কারখানার শ্রমিকদের মধ্যেই উত্তেজনা দেখা দিয়েছে। তবে পর্যাপ্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি সামলাতে কাজ করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে মুখোমুখি সংঘর্ষ বাঁধে। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শুধু এই একটি (স্টারলিং গ্রুপ) কারখানার শ্রমিকেরাই ঝামেলা করছেন। তবে এখানে পর্যাপ্ত পরিমাণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়ন রয়েছে।

একই দাবিতে আশুলিয়ার খেজুর বাগান এলাকার কয়েকটি কারখানায় শ্রমিকেরা ভেতরে প্রবেশ করলেও কাজ না করে বাইরে বেরিয়ে আসেন এবং সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে শ্রমিকেরা ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু জানান, সকালে শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় যোগ দিলেও পরে কিছু কারখানার শ্রমিক বাইরে বেরিয়ে এসে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই উত্তপ্ত পরিস্থিতিতে খেজুর বাগান ও নরসিংহপুর এলাকার অনেক কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়েছে। বর্তমানে পুরো শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

শেয়ার করুন