গণপূর্ত অধিদপ্তরে ১৭৭ পদে নিয়োগ, আবেদন চলছে

প্রকাশ:

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদপ্তর নতুন জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬টি ভিন্ন পদে মোট ১৭৭ জনকে নিয়োগ দেওয়া হবে। নারী ও পুরুষ উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের কর্মস্থল হবে দেশের যেকোনো স্থান।

আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২ আগস্ট সকাল ১০টা থেকে আবেদন করতে পারছেন। আবেদন করার শেষ সময় ৩১ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত। নির্ধারিত সময়সীমার মধ্যেই প্রার্থীদের আবেদন সম্পন্ন করতে হবে।

প্রার্থীদের বয়সসীমা ১ আগস্ট ২০২৬ তারিখ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ২ নম্বর পদের ক্ষেত্রে বয়সসীমা ২৫ থেকে ৪০ বছর নির্ধারণ করা হয়েছে। বিভাগীয় প্রার্থীদের জন্য বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। আগ্রহী প্রার্থীরা গণপূর্ত অধিদপ্তরের নির্ধারিত লিঙ্কে গিয়ে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে আবেদন করতে পারবেন।

শেয়ার করুন