বর্তমান সময়ে চাকরির জন্য বিদেশে পাড়ি দেওয়া বা প্রতিদিন অফিসে উপস্থিত থাকার বাধ্যবাধকতা অনেকটাই কমে এসেছে। সফটওয়্যার ডেভেলপমেন্ট, গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ডিজিটাল মার্কেটিং, আইটি সাপোর্ট এবং ডেটা এন্ট্রির মতো অসংখ্য পেশায় এখন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রিমোটলি কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে বিদেশি প্রতিষ্ঠানে নির্ভরযোগ্য কাজ খুঁজে পেতে সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন করা অত্যন্ত জরুরি। এখানে এমন ৪০টি ওয়েবসাইটের তালিকা দেওয়া হলো, যেখানে নিয়মিত রিমোট বা ফ্রিল্যান্স কাজের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
১.
আপওয়ার্ক (Upwork): এটি আন্তর্জাতিক ফ্রিল্যান্সিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি।
এখানে লেখালেখি, ডিজাইন ও প্রোগ্রামিংসহ সব ধরনের কাজের সুযোগ রয়েছে।
২. ফাইভার (Fiverr): নির্দিষ্ট সেবার প্যাকেজ বা ‘গিগ’ তৈরির মাধ্যমে কাজ পাওয়ার জন্য এটি পরিচিত। ৩. ফ্রিল্যান্সার (Freelancer): বিভিন্ন প্রকল্পের বিপরীতে দরপত্র বা বিড করে কাজ পাওয়ার ওয়েবসাইট। ৪. টপটাল (Toptal): শুধুমাত্র অভিজ্ঞ ফ্রিল্যান্স পেশাজীবীদের জন্য, যেখানে কঠোর দক্ষতা যাচাইয়ের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়। ৫. পিপলপারআওয়ার (PeoplePerHour): ঘণ্টাভিত্তিক কিংবা নির্দিষ্ট প্রজেক্টের ভিত্তিতে ডিজাইন ও মার্কেটিংয়ের মতো কাজের জন্য কার্যকর। ওয়েবসাইট: https://www.workingnomads.com।
৬. গুরু (Guru): নিয়োগদাতা ও পেশাজীবীদের মধ্যে যোগাযোগের অন্যতম মাধ্যম। ৭. ক্লাউডপিপস (CloudPeeps): মার্কেটিং ও লেখালেখির কাজের জন্য দীর্ঘমেয়াদী পেশাদার সম্পর্ক গড়ে তোলার উপযোগী। ৮. টাস্কর্যাবিট (Taskrabbit): ছোটখাটো ও সেবাভিত্তিক কাজের জন্য পরিচিত প্ল্যাটফর্ম। ৯. উই ওয়ার্ক রিমোটলি (We Work Remotely): এখানে প্রযুক্তি, মার্কেটিং ও ডিজাইনসহ বিভিন্ন খাতের রিমোট চাকরির বিজ্ঞপ্তি পাওয়া যায়। ১০. ফ্লেক্সজবস (FlexJobs): যাচাইকৃত রিমোট ও পার্টটাইম চাকরির বিজ্ঞপ্তির জন্য এই প্ল্যাটফর্মটি বেশ বিশ্বস্ত। বাংলাদেশের তরুণ-তরুণী ও দক্ষ পেশাজীবীদের জন্যও খুলে গেছে আন্তর্জাতিক চাকরির নতুন দিগন্ত।
১১. রিমোট ওকে (Remote OK): সফটওয়্যার ডেভেলপার ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো বিভিন্ন পেশার জন্য আদর্শ। ১২. ওয়েলফাউন্ড (Wellfound): মূলত স্টার্টআপ প্রতিষ্ঠানে ক্যারিয়ার গড়ার জন্য এটি একটি জনপ্রিয় মাধ্যম। ১৩. ওয়ার্কিং নোম্যাডস (Working Nomads): ডিজিটাল পেশাজীবীদের কথা মাথায় রেখে বিভিন্ন রিমোট চাকরির তালিকা এখানে নিয়মিত আপডেট হয়। ১৪. রিমোটিভ (Remotive): বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সফটওয়্যার, ডিজাইন ও কাস্টমার সাপোর্টের চাকরির বিজ্ঞপ্তি এখানে পাওয়া যায়। ১৫. ফ্লেক্সা (Flexa): নমনীয় কর্মপরিবেশ ও রিমোট সুবিধাসম্পন্ন প্রতিষ্ঠানের খোঁজ পেতে এই সাইটটি সহায়ক।
১৬. রিমোটহাব (RemoteHub): ফ্রিল্যান্স কাজের জন্য আন্তর্জাতিক মানের একটি প্ল্যাটফর্ম। ১৭. রিমোটসিও (Remote.co): রিমোট ক্যারিয়ার গড়ার জন্য বিভিন্ন পেশাভিত্তিক চাকরির বিজ্ঞপ্তি এখানে থাকে। ১৮. রিমোটকো (Remote.co): এটি ক্যারিয়ারের বিভিন্ন দিক ও রিমোট কাজের তথ্য সম্বলিত একটি নির্ভরযোগ্য সাইট। ১৯. সিমপ্লিহায়ার্ড (SimplyHired): অবস্থান ও পেশার ভিত্তিতে চাকরির সুযোগ খুঁজে পাওয়া যায় এখানে। ২০. লিংকডইন (LinkedIn): পেশাগত নেটওয়ার্ক তৈরির পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের রিমোট ও হাইব্রিড চাকরির সন্ধানে এটি অপরিহার্য।
২১. ইনডিড (Indeed): বিশ্বের অন্যতম বড় এই চাকরির সাইটে ফিল্টার ব্যবহার করে রিমোট কাজ খুঁজে নেওয়া সহজ। ২২. গ্লাসডোর (Glassdoor): চাকরির বিজ্ঞপ্তির পাশাপাশি বেতন ও কর্মপরিবেশ সম্পর্কে কর্মীদের পর্যালোচনা জানার সুযোগ মেলে। ২৩. মনস্টার (Monster): দক্ষতা অনুযায়ী চাকরির বিজ্ঞপ্তি অনুসন্ধানের একটি প্ল্যাটফর্ম। ২৪. জিপরেক্রুটার (ZipRecruiter): নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর যোগাযোগ সহজতর করার জন্য পরিচিত। ২৫. ডাইস (Dice): প্রযুক্তি খাতের কর্মীদের জন্য, বিশেষ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও ডেটা বিশেষজ্ঞদের জন্য এটি একটি বিশেষায়িত সাইট।
২৬. ক্যারিয়ারবিল্ডার (CareerBuilder): পূর্ণকালীন ও খণ্ডকালীন কাজের জন্য এটি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২৭. জবইজজব (JobisJob): আন্তর্জাতিক চাকরির বিজ্ঞপ্তি একত্রিত করে এখানে পেশা অনুযায়ী খোঁজার সুবিধা রয়েছে। ২৮. জুবল (Jooble): বিশ্বের বিভিন্ন দেশের চাকরির সাইট থেকে তথ্য সংগ্রহ করে এখানে প্রকাশ করা হয়। ২৯. অ্যাডজুনা (Adzuna): বেতন ও পেশার ভিত্তিতে চাকরির বাজারের তথ্য জানার ভালো মাধ্যম। ৩০. জব ডটকম (Job.com): সরাসরি নিয়োগদাতা ও চাকরিপ্রার্থীর সংযোগ তৈরির প্ল্যাটফর্ম। তবে অধিকাংশ কাজ স্থানীয়ভাবে সরাসরি সেবা দেওয়ার সঙ্গে সম্পর্কিত।
৩১. গেটওয়ার্ক (Getwork): বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির বিজ্ঞপ্তি খোঁজার সুযোগ রয়েছে। ৩২. অথেনটিক জবস (Authentic Jobs): সৃজনশীল ও প্রযুক্তিগত পেশাজীবীদের জন্য একটি বিশেষায়িত পোর্টাল। ৩৩. ইউএসএজবস (USAJOBS): এটি যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অফিশিয়াল পোর্টাল, যেখানে বিভিন্ন সময়ে রিমোট কাজের বিজ্ঞপ্তি থাকে। ৩৪. ক্লিয়ারেন্সজবস (ClearanceJobs): নিরাপত্তা ছাড়পত্র বা সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজন হয় এমন কাজের জন্য এটি ব্যবহৃত হয়। ৩৫. দ্য মিউজ (The Muse): চাকরির পাশাপাশি জীবনবৃত্তান্ত তৈরি ও ইন্টারভিউ প্রস্তুতির জন্য প্রয়োজনীয় টিপস পাওয়া যায় এখানে। তবে এসব চাকরির অনেকগুলোর ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বা নির্দিষ্ট যোগ্যতার শর্ত থাকে।
৩৬. ড্রিবল (Dribbble): গ্রাফিক ও ইউআই/ইউএক্স ডিজাইনারদের জন্য এটি একটি মানসম্মত প্ল্যাটফর্ম। ৩৭. বিহ্যান্স (Behance): সৃজনশীল পেশাজীবীরা এখানে তাদের পোর্টফোলিও প্রদর্শনের পাশাপাশি কাজের সুযোগ পান। ৩৮. ৯৯ডিজাইনস (99designs): মূলত ডিজাইনারদের কাজের জন্য এটি একটি স্বীকৃত প্ল্যাটফর্ম। এ ছাড়া বাকি দুটি ওয়েবসাইট হিসেবে অন্যান্য বিশেষায়িত ও গ্লোবাল জব পোর্টালগুলো ব্যবহার করা যেতে পারে, তবে আবেদনের আগে প্রতিষ্ঠানের বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া একান্ত কাম্য। ডিজাইনার, ফটোগ্রাফার ও অন্যান্য সৃজনশীল কর্মীরা এখানে পোর্টফোলিও তৈরি করে চাকরি ও প্রকল্পভিত্তিক কাজ খুঁজতে পারেন।





