জাতীয় পর্যায়ের উন্নয়ন সংস্থা টিএমএসএস তাদের ‘এইচইএম-অপারেশন ডোমেইন’ বা ঋণ কর্মসূচিতে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
সংস্থাটির হেলথ এডুকেশন অ্যান্ড মাইক্রোফাইন্যান্স গ্র্যান্ড সেক্টরের অধীনে মোট ১,০০০ জন জনবল নেওয়া হবে।
আগ্রহী প্রার্থীদের সরাসরি উপস্থিত হয়ে সাক্ষাৎকারের (ওয়াক-ইন-ইন্টারভিউ) মাধ্যমে নির্বাচন করা হবে। ২০ ও ২১ নভেম্বর ২০২৬ তারিখে দেশের ১০টি নির্দিষ্ট স্থানে এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পদের বিবরণ ও বেতন-ভাতা
- প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS ১১তম গ্রেড (FS): ৪০০টি পদ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান (স্নাতকোত্তর অগ্রাধিকার)। প্রশিক্ষণকালে বেতন ১৯ হাজার, শিক্ষানবিশকালে ২২ হাজার এবং স্থায়ীকরণের পর ৩২ হাজার ৪৪৫ টাকা।
- প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS ২২তম গ্রেড (AFS): ৪০০টি পদ। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমান। প্রশিক্ষণকালে বেতন ১৮ হাজার, শিক্ষানবিশকালে ২০ হাজার এবং স্থায়ীকরণের পর ২৭ হাজার ৮১০ টাকা।
- প্রোগ্রাম অর্গানাইজার (পিও) SR-TMSS ২১তম গ্রেড (ইসলামি শাখা বিনিয়োগ কর্মী): ২০০টি পদ। শিক্ষাগত যোগ্যতা স্নাতক, ফাজিল, স্নাতকোত্তর বা কামিল পাস। প্রার্থীকে অবশ্যই ইসলামের মৌলিক জ্ঞানসম্পন্ন, ইসলামী আদর্শের অনুসারী ও অধূমপায়ী হতে হবে।
বয়স ও আবেদনের শর্তাবলি
সব পদের জন্য প্রার্থীর বয়স ২২ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। প্রার্থীদের মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে নিয়োগে অগ্রাধিকার দেওয়া হবে। স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা, সিটি ভাতা, জ্বালানি ও মোবাইল বিল, জীবন বীমা এবং অন্যান্য কর্মদক্ষতা বোনাস ও গ্র্যাচুইটি সুবিধা প্রদান করা হবে। নিয়োগের পর নির্দিষ্ট পরিমাণ জামানত জমা দিতে হবে যা লভ্যাংশসহ ফেরতযোগ্য। পাশাপাশি ক্রেডিট অ্যালাউন্স, লোড অ্যালাউন্স, ব্যাংকার অ্যালাউন্স, হাই পারফরম্যান্স বোনাস এবং চাকরির মেয়াদ অনুযায়ী গ্র্যাচুইটি সুবিধা রয়েছে।
সাক্ষাৎকার ও প্রয়োজনীয় কাগজপত্র
সাক্ষাৎকারের দিন প্রার্থীকে নিজ হাতে লেখা আবেদনপত্র, পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সব শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে।
এছাড়া জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্সের মূল কপি অবশ্যই সাক্ষাৎকার বোর্ডে প্রদর্শন করতে হবে।
পরীক্ষার কেন্দ্রে ২১০ টাকার অফেরতযোগ্য মানি রসিদ সংগ্রহ করে প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে।
সকাল ৯টা থেকে সাক্ষাৎকার শুরু হবে এবং দুপুর ১২টার পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সাক্ষাৎকারের স্থানসমূহ
- ঢাকা: প্রধান কার্যালয়, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০।
- ময়মনসিংহ: ড. শাহাব উদ্দীন মডেল স্কুল অ্যান্ড কলেজ, একাডেমিক রোড, গোহাইলকান্দি।
- রাজশাহী: মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা, ওপর ভদ্রা, বোয়ালিয়া।
- রংপুর: টিএমএসএস ডোমেইন অফিস, আর কে রোড, ঘাঘটপাড়া, দর্শনা।
- সিলেট: টিএমএসএস ডোমেইন অফিস, শুভেচ্ছা কমিউনিটি সেন্টারসংলগ্ন, বদিকোনা (চন্ডিপুল)।
- কুমিল্লা: টিএমএসএস ডোমেইন অফিস, কচুয়া চৌমুহনী, আহম্মদ নগর।
- জয়পুরহাট: টিএমএসএস ভবন, পারুলিয়া, গণকবাড়ী।
- বগুড়া: টিএমএসএস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, জয়পুরপাড়া।
- দিনাজপুর: তফিউদ্দিন মেমোরিয়াল হাইস্কুল।
- নাটোর: টিএমএসএস ডোমেইন অফিস, বড় হরিশপুর মোড়।
টিএমএসএস নিজস্ব কার্যালয় ছাড়া বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন করে না। যে কোনো প্রতারক চক্র থেকে সতর্ক থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিশেষভাবে অনুরোধ জানিয়েছে।
- নতুন পে-স্কেলের বেতন-ভাতা আদেশ সংশোধন করে প্রজ্ঞাপন, বিনোদন ভাতা নিয়ে যে নির্দেশনা।
- জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫।
- ময়মনসিংহ: ড. শাহাব উদ্দীন মডেল স্কুল অ্যান্ড কলেজ, ২/ক একাডেমিক রোড, গোহাইলকান্দি, ময়মনসিংহ।
- শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।
- ঢাকা: টিএমএসএস প্রধান কার্যালয়, টিএমএসএস ভবন, ৬৩১/৫, পশ্চিম কাজীপাড়া, মিরপুর-১০, ঢাকা-১২১৬।





