১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুর কর অঞ্চলে ২৭ জনের নিয়োগ, আবেদন চলবে ৬ ডিসেম্বর পর্যন্ত

প্রকাশ:

কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল- দিনাজপুর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৩ থেকে ২০তম গ্রেডের ছয়টি বিভিন্ন পদে মোট ২৭ জন প্রার্থীকে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এসব পদের গ্রেড ১৩ থেকে ২০তম।

নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সময়সীমা ও তথ্যাবলি

  • আবেদন প্রক্রিয়া শুরু: ১৫ নভেম্বর ২০২৬, সকাল ১০টা
  • আবেদনের শেষ সময়: ৬ ডিসেম্বর ২০২৬, বিকাল ৫টা
  • প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে অবশ্যই দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • বয়সসীমা: ১ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন পদ্ধতি ও ফি

আগ্রহী প্রার্থীদের অনলাইনে নির্ধারিত ওয়েবসাইটে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের সময় ৩০০-৩০০ পিক্সেল সাইজের ছবি এবং ৩০০-৮০ পিক্সেল সাইজের স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে।

আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নং পদের জন্য ১১২ টাকা এবং ৬ নং পদের জন্য ৫৬ টাকা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে অফেরতযোগ্য হিসেবে জমা দিতে হবে।

এসএমএস পাঠানোর ৭২ ঘণ্টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। নির্ধারিত সময়ের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

  • আবেদন করার নিয়ম ও গুরুত্বপূর্ণ তথ্য।
  • চাকরির ধরন: অস্থায়ী।
শেয়ার করুন