১ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মিনিস্টার হাই-টেক পার্কে ৩০ শোরুম ম্যানেজার নিয়োগ

প্রকাশ:

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড শোরুম ম্যানেজার পদে নতুন জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মোট ৩০ জন কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন। প্রতিষ্ঠানটির ‘শোরুম ম্যানেজার’ পদে ৩০ জনকে নেওয়া হবে।

নিয়োগ সংক্রান্ত তথ্যাবলি

  • পদের নাম: শোরুম ম্যানেজার
  • পদসংখ্যা: ৩০ জন
  • শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা, স্নাতক অথবা স্নাতকোত্তর পাস
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  • প্রার্থীর ধরন: শুধু পুরুষরা আবেদন করতে পারবেন
  • বয়সসীমা: ২৬ থেকে ৩৮ বছর
  • কর্মস্থল: দেশের যেকোনো প্রান্ত

সুবিধাসমূহ ও আবেদন প্রক্রিয়া

নির্বাচিত প্রার্থীদের বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

এছাড়া মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি, দুটি উৎসব বোনাস, সাপ্তাহিক ছুটি এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী বিক্রয় কমিশন ও প্রণোদনা সুবিধা প্রদান করা হবে। আগ্রহী প্রার্থীদের আবেদনের শেষ তারিখ ১২ ডিসেম্বর, ২০২৬। বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তিটি অনুসরণ করতে হবে। আবেদন চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত।

  • চাকরির ধরন: ফুলটাইম।
  • কর্মক্ষেত্র: অফিসে।
শেয়ার করুন