জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট বিভাগে বড় ধরনের রদবদল করা হয়েছে। একযোগে প্রতিষ্ঠানটির ২৬৬ জন সহকারী রাজস্ব কর্মকর্তাকে বদলি ও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এনবিআরের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন শাখা-৩-এর দ্বিতীয় সচিব মো. জাকির হোসেন এই আদেশনামায় স্বাক্ষর করেছেন।
জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে এই বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়েছে। এই নির্দেশনা অবিলম্বে কার্যকর করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।





