১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

যান্ত্রিক ত্রুটিতে বন্ধ বলাকা বুথ, ফের চালু আশকোনার বিক্রয়কেন্দ্র

প্রকাশ:

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বলাকা ভবনের টিকিট বিক্রয় বুথে কারিগরি জটিলতা দেখা দেওয়ায় বিকল্প ব্যবস্থা হিসেবে আশকোনা হজ ক্যাম্পের টিকিট বিক্রয়কেন্দ্র পুনরায় চালু করা হয়েছে। বুধবার থেকে এ কেন্দ্রে সেবা কার্যক্রম শুরু হয়েছে বলে সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এখন থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত যাত্রীরা আশকোনা হজ ক্যাম্পের এই কাউন্টারে সেবা পাবেন। বলাকা ভবনের বুথে যান্ত্রিক ত্রুটি থাকাকালীন টিকিট ইস্যু সংক্রান্ত যেকোনো প্রয়োজনে মতিঝিল বিক্রয়কেন্দ্র অথবা আশকোনার এই কেন্দ্রে যোগাযোগ করতে যাত্রীদের অনুরোধ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী কোনো সিদ্ধান্ত বা নির্দেশনা থাকলে তা যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন