জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেনকে সেনাবাহিনীতে প্রত্যাবাসন করা হয়েছে। গত বুধবার (১৯ আগস্ট) কারা অধিদফতরের মিডিয়া সেল থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এটি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো: মোতাহের হোসেন গত দুই বছর ধরে কারা মহাপরিদর্শকের দায়িত্ব পালন করে আসছিলেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে আরও জানা গেছে যে, সরকার দেশের বাইরে সেনাবাহিনীর একটি গুরুত্বপূর্ণ পদে তাকে পদায়নের জন্য মনোনীত করেছে।





