গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪ জন মারা গেছেন। চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৪৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৫০ জনে।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ২৩৮ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৪৬ জন, চট্টগ্রামে ২৪৩ জন, সিলেটে ১৭৬ জন, বরিশালে ১০০ জন, ময়মনসিংহে ৫৩ জন, খুলনায় ৪৯ জন, রংপুরে ৩৬ জন এবং রাজশাহীতে ৩৫ জন রোগী ভর্তি হয়েছেন।





