বিআইডব্লিউটিসিতে ৩৩ পদে নিয়োগ
নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) জনবল নিয়োগের লক্ষ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অথবা লেফটেন্যান্ট কমান্ডার (নির্বাহী শাখা) হিসেবে ৩ বছরের অভিজ্ঞতাসম্পন্ন বাংলাদেশ নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা হতে হবে।
প্রতিষ্ঠানটি মোট ৪টি ক্যাটাগরিতে ৩৩টি শূন্য পদে কর্মী নিয়োগ দেবে।
আগ্রহী যোগ্যতাসম্পন্ন বাংলাদেশি নাগরিকরা নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে পারবেন।
আগামী ২৫ নভেম্বর ২০২৬ তারিখ সকাল ১০টা থেকে আবেদনপ্রক্রিয়া শুরু হবে এবং চলবে ২৪ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।
পদের বিবরণ ও যোগ্যতা
- উপ-নৌ অধীক্ষক (১টি): গ্রেড-৪, বেতন স্কেল ১,০০,০০০–১,৪২,৪০০ টাকা। মাস্টার মেরিনার (এফজি) অথবা ১ম মেট সার্টিফিকেট অব কম্পিটেন্সিসহ সমুদ্রগামী জাহাজে ৫ বছরের অভিজ্ঞতা অথবা নৌবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কমান্ডারদের জন্য ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন। বয়স সীমা ২৭ থেকে ৪০ বছর।
- ১ম শ্রেণির মাস্টার (৩টি): গ্রেড-১০, বেতন স্কেল ৩২,০০০–৭৭,৩০০ টাকা। এসএসসি পাসসহ ১ম শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে। কর্ণফুলী ও পশুর এনডোর্সমেন্টধারীরা অগ্রাধিকার পাবেন। বয়স সীমা সর্বোচ্চ ৪৫ বছর।
- ২য় শ্রেণির মাস্টার (১৬টি): গ্রেড-১১, বেতন স্কেল ২৫,০০০–৬০,৫০০ টাকা। এসএসসি পাস এবং ২য় শ্রেণির ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অব কম্পিটেন্সি থাকতে হবে।
- লাইন গ্যাং লস্কর (১৩টি): গ্রেড-২০, বেতন স্কেল ২০,০০০–৪৮,৪০০ টাকা। অষ্টম শ্রেণি পাসসহ সংশ্লিষ্ট ট্রেডে অন্তত ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর।
আবেদন ফি ও প্রক্রিয়া
আবেদনকারীদের টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদনের ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।
ফি-এর হার নিম্নরূপ
- ১ ও ২ নম্বর পদের জন্য: ২২৩ টাকা (আবেদন ফি ২০০ টাকা ও সার্ভিস চার্জ ২৩ টাকা)।
- ৩ নম্বর পদের জন্য: ১৬৮ টাকা (আবেদন ফি ১৫০ টাকা ও সার্ভিস চার্জ ১৮ টাকা)।
- ৪ নম্বর পদের জন্য: ৫৬ টাকা (আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকা)।
- ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সকল পদের জন্য আবেদন ফি ও সার্ভিস চার্জ মিলে মোট ৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের বিআইডব্লিউটিসির অফিশিয়াল ওয়েবসাইট এবং টেলিটকের জব পোর্টালে নির্দেশিত নিয়মে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।
আবেদন ফি জমা দেওয়া এবং অনলাইন ফরম পূরণের বিস্তারিত নিয়ম ওই ওয়েবসাইটগুলোতে পাওয়া যাবে।
- বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনে ৯ম–সহ বিভিন্ন গ্রেডে চাকরির সুযোগ।
- ৪৯৫ জন এআই টেকনিশিয়ন নেবে সরকার, চুক্তিতে স্বাধীন চাকরির সুযোগ উপজেলায়।
- ষষ্ঠ থেকে দ্বাদশের ছাত্রীরা পাবে উপবৃত্তি, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে নির্দেশনা।





