৬ অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে আসছে ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ বিজ্ঞপ্তি

প্রকাশ:

দেশের স্বাস্থ্যসেবা খাতকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে সরকার বড় পরিসরে জনবল নিয়োগের উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে প্রায় ৭ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে প্রায় ৫ হাজার মেডিক্যাল টেকনোলজিস্ট এবং প্রায় ২ হাজার ফার্মাসিস্ট পদ অন্তর্ভুক্ত রয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংশ্লিষ্টরা জানিয়েছেন, সব মিলিয়ে প্রায় ১০ হাজার পদে নিয়োগের বিজ্ঞপ্তি চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময় নাগাদ প্রকাশ করা সম্ভব হতে পারে। মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুন।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি জানান, বিদ্যমান ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বা এমআইএসের তথ্যে কারিগরি ত্রুটির কারণে অসংগতি দেখা দেওয়ায় সঠিক শূন্য পদের সংখ্যা যাচাইয়ে প্রতিটি স্বাস্থ্যকেন্দ্র থেকে হালনাগাদ তথ্য চাওয়া হয়েছে। এই তথ্যগুলো পাওয়ার পর সমন্বয় করে নিয়োগের চূড়ান্ত চাহিদা নির্ধারণ করা হবে। তিনি আরও জানান, নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত করতে স্বাস্থ্য অধিদপ্তর হিসাব সহকারী, হিসাবরক্ষক ও অফিস সহায়কের মতো বিভিন্ন পদে আরও প্রায় ১৫০ জন কর্মী নিয়োগের প্রস্তুতি নিচ্ছে, যার বিজ্ঞপ্তি আগামী দুই সপ্তাহের মধ্যে আসতে পারে।

নিয়োগ পদ্ধতি সম্পর্কে অধ্যাপক জালাল উদ্দিন মোহাম্মদ রুমি বলেন, ১১ থেকে ২০তম গ্রেডের নন-মেডিক্যাল পদগুলোতে নিয়োগের জন্য একটি বিশেষ কমিটি কাজ করবে। এই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর, সরকারি কর্ম কমিশন (পিএসসি), জনপ্রশাসন, অর্থ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা অন্তর্ভুক্ত থাকবেন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) কমিটির সভাপতি এবং উপপরিচালক (প্রশাসন) সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন। গঠিত এই কমিটি পরীক্ষার নীতিমালা চূড়ান্ত করবে এবং পিএসসির মানদণ্ড বজায় রেখে লিখিত ও মৌখিক পরীক্ষা নেওয়া হবে। বেপজায় ৩৩২ পদে সরকারি চাকরির সুযোগ, আবেদন অনলাইনে। যুক্তরাজ্যে ২৪ স্নাতকের একজন নিয়েছেন বেকার ভাতা, অক্সফোর্ড–কেমব্রিজের কি অবস্থা।

তিনি আরও উল্লেখ করেন, বিসিএস ক্যাডারের চিকিৎসক বা মেডিক্যাল ও ডেন্টাল স্নাতক পর্যায়ের নিয়োগ পিএসসির মাধ্যমে পরিচালিত হয়। এছাড়া ৭ম ও ৯ম গ্রেডের কিছু নন-মেডিক্যাল পদের নিয়োগও পিএসসির অধীনে সম্পন্ন হয়ে থাকে। বর্তমানে জেলা পর্যায়ে স্বাস্থ্য সহকারী নিয়োগের কাজও চলমান রয়েছে। কিছু জেলায় প্রক্রিয়াটি শেষ হলেও, কোনো কোনো এলাকায় মামলার কারণে নিয়োগে বিলম্ব হচ্ছে। পাশাপাশি, কেন্দ্রীয় যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টিইএমও) এবং বিভাগীয় পর্যায়ের দপ্তরগুলোর কার্যকারিতা বাড়াতে একটি উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা বা ডিপিপি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান। তবে কয়েকটি জেলায় আদালতে মামলা বিচারাধীন থাকায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে কিছুটা সময় লাগছে।

শেয়ার করুন