ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের পরিসংখ্যান বিভাগে সহকারী অধ্যাপক পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই পদে মোট ২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। আবেদনের শেষ সময়সীমা ২৮ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
আবেদনকারীদের অবশ্যই পরিসংখ্যান বিষয়ে বিএস এবং এমএস ডিগ্রিধারী হতে হবে। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি অথবা কমপক্ষে ৩.৫০ সিজিপিএ থাকতে হবে। এছাড়া এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় কমপক্ষে প্রথম বিভাগ অথবা জিপিএ ৫ এর মধ্যে ৪.২৫ থাকতে হবে।
প্রার্থীদের অভিজ্ঞতার ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের শিক্ষকতা অথবা পোস্টডক্টরাল গবেষণায় কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অথবা কোনো স্বনামধন্য গবেষণাপ্রতিষ্ঠানে রিসার্চ বা সায়েন্টিফিক অফিসার হিসেবে অন্তত ৬ বছরের গবেষণার অভিজ্ঞতা থাকলেও আবেদন করা যাবে। পিএইচডি ডিগ্রিধারীদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে অন্তত ১ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক।
নিয়োগপ্রাপ্তদের বেতন স্কেল হবে ৩৫,৫০০ থেকে ৬৭,০১০ টাকা এবং পদটি ৬ষ্ঠ গ্রেডের। নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন ফি হিসেবে ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এবং অনলাইনে আবেদন সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট লিংকে যোগাযোগ করতে বলা হয়েছে।





