ভুল পরিচয়ে কারাভোগের পর মুক্তি পেলেন সোনা মিয়া

প্রকাশ:

ভুল পরিচয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাভোগ করা সোনা মিয়া শেষ পর্যন্ত কারামুক্ত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) সকাল ১১টার দিকে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর তিনি কক্সবাজার জেলা কারাগার থেকে মুক্তি পান।

এর আগে, বৃহস্পতিবার কক্সবাজার জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমের আদালত সোনা মিয়াকে কারামুক্তির আদেশ প্রদান করেন। আদালত তার মুক্তির জন্য চারটি শর্ত নির্ধারণ করে দিয়েছিলেন। আদালতের সেই আদেশ পাওয়ার পর শুক্রবার সকালে কারা কর্তৃপক্ষ তাকে মুক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করে।

শেয়ার করুন