৫ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মা দিবস ঘিরে চপস্টিক ফ্যামিলি ফান ডে

প্রকাশ:

মা দিবসের আনন্দ ভাগাভাগি করতে প্রতিবারের ধারাবাহিকতায় এবারও চপস্টিক আয়োজন করেছে ‘চপস্টিক ফ্যামিলি ফান ডে’। গত শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এয়ার ফোর্স বেইজ ক্যাম্পে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা পারভেজ সাইফুল ইসলাম। দিনব্যাপী নানা আনন্দ আয়োজনে মুখরিত ছিল এই উৎসব। অনুষ্ঠানের এক পর্যায়ে স্কয়ার হাসপাতালের ডায়েটিশিয়ান সাবিহা বিনতে সালাম শিশুদের সুষম পুষ্টি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং সুস্থভাবে বেড়ে ওঠার প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

শিশুদের অংশগ্রহণে বিভিন্ন গেম ও র‍্যাপিড ফায়ার পর্ব ছাড়াও বেইজ ক্যাম্পের প্লে-গ্রাউন্ডে খেলাধুলার সুযোগ রাখা হয়। এছাড়া সংগীত পরিবেশন করেন শিল্পী কারিশমা সানু সভ্যতা। অনুষ্ঠানের শেষভাগে চপস্টিকের ‘মা মানেই সব ভালো’ ক্যাম্পেইনের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মা-সন্তানদের নিয়ে গ্রুপ ফটোসেশন অনুষ্ঠিত হয়। ছবি, কবিতা ও গানের মাধ্যমে সৃজনশীলতা চর্চা এবং শিশুদের বেড়ে ওঠায় ইতিবাচক ভূমিকা রাখার উদ্দেশ্যে প্রতি বছর মা দিবসে এই উৎসবের আয়োজন করে চপস্টিক। ‘ভালো’র সঙ্গে বেড়ে ওঠার অঙ্গীকার নিয়েই এই উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ।

শেয়ার করুন