পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহরে হামলা ও জুতা নিক্ষেপ

প্রকাশ:

পশ্চিমবঙ্গের চব্বিশ পরগনা জেলার হালিশহরে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস (টিএমসি) প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িবহর হামলার শিকার হয়েছে। রোববার দুপুরে পুলিশ হেফাজতে মারা যাওয়া এক তৃণমূল কর্মী বীরজু কেওটের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি ও ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, বীরজু কেওটের মৃত্যুতে হালিশহর এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি ওই এলাকায় পৌঁছালে বিক্ষোভকারীরা গাড়ি লক্ষ্য করে পাথর, কাদা ও জুতা নিক্ষেপ করে। এ সময় গাড়িবহর ঘিরে একদল মানুষ ‘চোর চোর’ ও ‘ডাকাতের রানি’ বলে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নিরাপত্তাকর্মী ও পুলিশ তাকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

ঘটনার বর্ণনা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের সামনেই দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে। হামলা এতটাই তীব্র ছিল যে, গাড়ির জানালা খোলা থাকলে আমার মাথা ফেটে চৌচির হয়ে যেত।’ তিনি অভিযোগ করেন যে, প্রশাসন ও পুলিশ বিজেপিকে সুরক্ষা দিতে কাজ করছে এবং এই ঘটনায় কোনো ধরনের আইনি পদক্ষেপ নেয়নি।

এদিকে, এই ঘটনার নিন্দা জানিয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি শমিক ভট্টাচার্য। তিনি এ ধরনের হামলার সঙ্গে দলের কোনো সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করে বলেন, বিজেপি পাথর ছোড়া, কাদা ছিটানো কিংবা কনভয়ে জুতা নিক্ষেপ সমর্থন করে না। তিনি আরও বলেন, এ ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের ভাবমূর্তি ক্ষুণ্ন করে এবং দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে কাঁচরাপাড়া পৌরসভার পদত্যাগী কাউন্সিলর জেনি শর্মা কেওটের স্বামী বিরজু কেওটকে গ্রেপ্তার করে হালিশহর থানা পুলিশ। শুক্রবার আদালতে হাজিরের পর তাকে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। শনিবার তার মৃত্যুর খবর পাওয়া যায়। নিহতের স্ত্রীর অভিযোগ, হেফাজতে নিয়ে বিরজুর ওপর বর্বর নির্যাতন চালানো হয়েছিল। এই মৃত্যুকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে সংঘাত তৈরি হয়েছে, যেখানে তৃণমূল পুলিশি নির্যাতনের বিচার দাবি করছে এবং বিজেপি নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে নিরাপত্তাকর্মী ও পুলিশ দ্রুত তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে যাওয়ার পথে এই হামলা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘পুলিশের সামনেই দুষ্কৃতকারীরা আমার গাড়ি লক্ষ্য করে বড় বড় পাথর ছুড়েছে।

শেয়ার করুন