২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

সংযুক্ত আরব আমিরাতে ২৩ যানবাহনের সংঘর্ষে নিহত ১৪

প্রকাশ:

সংযুক্ত আরব আমিরাতে একটি নিয়ন্ত্রণহীন ট্রাকের ধাক্কায় ২৩টি যানবাহন একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে অন্তত ১৪ জন নিহত হয়েছেন। বুধবার মধ্যরাতের ঠিক আগে ফুজাইরাহ শহরের প্রবেশপথে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৩০ জন আহত হয়েছেন বলে আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

পুলিশ জানায়, ফুজাইরাহ অভিমুখী সড়কে যানজট থাকাকালীন একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি গাড়িতে ধাক্কা দেয়।

পরবর্তীতে ট্রাকটি উল্টে সামনে থেমে থাকা অন্যান্য যানবাহনের ওপর আছড়ে পড়ে। এ সময় ট্রাকটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের পাঁচটি ট্রাক ও অন্যান্য গাড়িতে। এতে হতাহতের সংখ্যা দ্রুত বৃদ্ধি পায়। সংঘর্ষের পর একটি ট্রাকে আগুন ধরে যায়।

দুর্ঘটনার পরপরই পুলিশ ও জরুরি সেবা সংস্থাগুলো উদ্ধার অভিযান পরিচালনা করে। আহত ৩০ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এদের মধ্যে অর্ধেক রোগী প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন, বাকিরা এখনো চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের পরিচয় নিশ্চিত করার জন্য ডিএনএ পরীক্ষার প্রক্রিয়া চলছে। তাদের মধ্যে অর্ধেকই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ফুজাইরাহ পুলিশ এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে। পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা সংযুক্ত আরব আমিরাত, ওমান, ভারত, ব্রাজিল, পাকিস্তান, জর্ডান এবং মিশরের নাগরিক বলে শনাক্ত করা হয়েছে।

ভারতের কনস্যুলেট অফিস জানিয়েছে, নিহতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় নাগরিক রয়েছেন। দূতাবাস ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করেছে এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানিয়েছে কনস্যুলেট।

শেয়ার করুন