২৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা শুরু: চুক্তির আশা ট্রাম্পের

প্রকাশ:

যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় যুদ্ধ অবসানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা শুরু হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারির পর এই প্রথম দেশ দুটির প্রতিনিধিরা কোনো ত্রিপক্ষীয় বৈঠকে মিলিত হলেন। রাশিয়ার সরকারি বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, মঙ্গলবার ১০ নভেম্বর থেকে দুই দিনের এই আলোচনা শুরু হয়েছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছেন।

রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি। ২০২২ সালের মার্চে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনায়ও তিনি নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার প্রতিনিধি দলে আরও রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ, মিখাইল গালুজিন, সামরিক গোয়েন্দা প্রধান ইগর কোস্তিউকভ এবং জেনারেল স্টাফের অপারেশনাল বিভাগের উপপ্রধান ইউরি ঝিগারলভস্কি।

অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির ফরেন ইন্টেলিজেন্স সার্ভিসের প্রধান রুস্তেম উমেরভ, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির চিফ অব স্টাফ কিরিলো বুদানভ, তার ডেপুটি সের্গেই কিসলিতসিয়া এবং ‘সার্ভেন্ট অব দ্য পিপল’ দলের নেতা দাভিদ আরাখামিয়া।

বৈঠকস্থলে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিরা উপস্থিত থাকলেও মস্কো শুরু থেকেই মূল ত্রিপক্ষীয় আলোচনায় তাদের অংশগ্রহণের বিরোধিতা করে আসছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মূল আলোচনার আগে ইউক্রেনের প্রতিনিধিরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ন্যাটো প্রতিনিধি এবং দুই মার্কিন দূতের সঙ্গে আলাদাভাবে বৈঠক সেরে নিয়েছেন। ফ্রান্সের দাবি, ইউরোপীয় নিরাপত্তার সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয় এবং এক্ষেত্রে ইউরোপীয়দের সম্পৃক্ততা জরুরি। কিন্তু রাশিয়া সাফ জানিয়ে দিয়েছে যে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বৈঠকে ইউরোপীয়দের কোনো স্থান নেই। ফ্রান্স বলেছে, ইউরোপীয় নিরাপত্তার সমাধান না করে ইউক্রেনে কোনো স্থায়ী শান্তি আসতে পারে না এবং এর জন্য ইউরোপীয়দের সম্পৃক্ততা প্রয়োজন। তবে ইউক্রেনের কোন কোন অঞ্চলের অবস্থান বা সীমান্ত পরিবর্তিত হতে পারে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আলোচনার বিষয়বস্তু সম্পর্কে জানা গেছে, ভূখণ্ড বিনিময়ের বিষয়ে উভয় পক্ষের অবস্থানে কিছুটা নমনীয়তা দেখা যাচ্ছে।

মার্কিন কর্মকর্তাদের মতে, সম্ভাব্য শান্তি চুক্তিতে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ইউরোপীয় ইউনিয়নে যোগদানের পথ সুগম করার বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

ন্যাটোর ৫ নম্বর অনুচ্ছেদের আদলে ইউক্রেনকে নিরাপত্তা গ্যারান্টি দেওয়ার বিষয়টিও পর্যালোচনায় রয়েছে। এছাড়া যুদ্ধ-পরবর্তী ইউরোপের নিরাপত্তাকাঠামো, সংঘাতের ঝুঁকি কমানো এবং আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা নিয়ে উভয় পক্ষ কাজ করছে বলে রাশিয়ার একটি সূত্র জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য এই চুক্তি নিয়ে বেশ আশাবাদী। গত ৮ নভেম্বর সিবিএসের ‘৬০ মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেন, রাশিয়া ও ইউক্রেন চুক্তির খুব কাছাকাছি রয়েছে। ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমরা এটি সম্পন্ন করতে পারব এবং শেষ পর্যন্ত ইউক্রেনকে কিছুটা ভিন্ন রূপে দেখা যাবে।” তবে ভূখণ্ড বা সীমানা পরিবর্তনের বিষয়ে তিনি নির্দিষ্ট কোনো তথ্য দেননি।

শান্তি প্রতিষ্ঠার পথে প্রধান বাধা হিসেবে ট্রাম্প দুই প্রেসিডেন্ট—পুতিন ও জেলেনস্কির মধ্যকার ব্যক্তিগত বিদ্বেষকে দায়ী করেছেন। উল্লেখ্য, পুতিন যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ইউক্রেনকে দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন থেকে সেনা প্রত্যাহার এবং অঞ্চলগুলোকে রাশিয়ার ভূখণ্ড হিসেবে স্বীকৃতির দাবি জানিয়ে আসছেন। তবে জেলেনস্কি শুরু থেকেই এই দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি বারবার স্পষ্ট করেছেন যে, দেশের সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে কোনো আত্মসমর্পণ বা শান্তি চুক্তি তার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। প্রসঙ্গত, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন, যুদ্ধের অবসানে এবং যেকোনো স্থায়ী যুদ্ধবিরতির পূর্বশর্ত হিসেবে ২০২২ সালে যুদ্ধ শুরু পর থেকে রাশিয়ার দখল করা চারটি অঞ্চল- দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া এবং খেরসন থেকে ইউক্রেন সম্পূর্ণ সেনা প্রত্যাহার ও।

শেয়ার করুন