নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বাড়ির আঙ্গিনায় অবৈধভাবে গাঁজার চাষ করার অভিযোগে মো. মোবারক হোসেন ওরফে কালে খান (২৮) নামের এক যুবককে আটক করেছে এসআরবি-১১। বুধবার (১১ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে শিমুলপাড়া বিহারি ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। আটকের সময় মোবারক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় তিনি ব্যর্থ হন।
অভিযান পরিচালনার সময় বাড়ির সীমানাপ্রাচীরের ভেতরে মূল দরজার সামনে রোপণ করা অবস্থায় একটি তাজা গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত গাছটির উচ্চতা প্রায় পাঁচ ফুট সাত ইঞ্চি এবং ডালপালাসহ এর ওজন প্রায় তিন কেজি ২০০ গ্রাম। অভিযানে অংশ নেওয়া এসআরবি-১১ এর অপারেশন অফিসার ক্যাপ্টেন রওনক এরফান খান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি গণমাধ্যমকে জানান এসআরবি – ১১ অপারেশন অফিসার রওনক এরফান খান। গাছটির উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি (প্রায় ৬ ফুট ) এবং ডালপালা ও পাতাসহ এর মোট ওজন ৩ কেজি ২০০ গ্রাম।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মোবারক হোসেন দীর্ঘ সময় ধরে অত্যন্ত সুকৌশলে নিজ বসতবাড়ির ভেতরে এই মাদক গাছ চাষ করে আসছিলেন বলে স্বীকারোক্তি দিয়েছেন।
মৃত আনোয়ার হোসেন ও রাজিয়া খাতুনের সন্তান মোবারকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিদ্ধিরগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।





