২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

দিশায় ৭৫ জন শাখা ব্যবস্থাপক নিয়োগ: আবেদন ৩০ নভেম্বর পর্যন্ত

প্রকাশ:

বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট (দিশা) তাদের ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনার জন্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘শাখা ব্যবস্থাপক (পিও-০১)’ পদে মোট ৭৫ জন নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের বিবরণ ও যোগ্যতা

  • পদের নাম: শাখা ব্যবস্থাপক (পিও-০১)
  • পদসংখ্যা: ৭৫ জন
  • শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ এবং স্নাতক ও স্নাতকোত্তর পরীক্ষায় সিজিপিএ অন্তত ৩ থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর।
  • অভিজ্ঞতা: পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই। তবে কম্পিউটারে কাজের দক্ষতা থাকা বাধ্যতামূলক এবং দায়িত্ব পালনের জন্য মোটরসাইকেল চালানো জানতে হবে।

বেতন ও সুবিধাসমূহ

নিয়োগের পর তিন মাসের প্রশিক্ষণকালে মাসিক ৩০ হাজার টাকা এবং পরবর্তী তিন মাসের শিক্ষানবিশকালে মাসিক ৪০ হাজার টাকা বেতন পাবেন।

চাকরি স্থায়ীকরণের পর মাসিক বেতন হবে ৫৬ হাজার ২৪০ টাকা।

এছাড়া সংস্থাটির নীতিমালা অনুযায়ী বছরে দুটি উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বাংলা নববর্ষ ভাতা, হার্ডশিপ ভাতা, লং সার্ভিস বেনিফিট ও বিবাহ ভাতা প্রদান করা হবে।

কর্মীদের জন্য চিকিৎসা ও বিমা সুবিধাসহ স্বল্পমূল্যে একক আবাসন ব্যবস্থা এবং প্রয়োজনে মোটরসাইকেল ঋণ ও জ্বালানি বিলের সুবিধা রয়েছে।

পাশাপাশি ১২ দিন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন মেডিক্যাল ছুটি এবং ছয় মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটির বিধান রয়েছে।

এ ছাড়া বছরে ১২ দিন সবেতন নৈমিত্তিক ছুটি, ২০ দিন অর্জিত ছুটি, ১৫ দিন মেডিক্যাল ছুটি ও ৬ মাস সবেতনে মাতৃত্বকালীন ছুটি প্রাপ্য হবেন। জাতীয় সংসদ সচিবালয়ে ১১ থেকে ২০ গ্রেডে চাকরি, পদ ১৫৫। পাশাপাশি ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে নির্ধারিত নিশ্চয়তাকারী কর্তৃক আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তা এবং যোগদানের পর কমপক্ষে ২ বছর চাকরি করার অঙ্গীকারনামা প্রদান করতে হবে।

নিয়োগ সংক্রান্ত শর্তাবলি

  • যোগদানের সময় ১৫ হাজার টাকা ফেরতযোগ্য জামানত প্রদান করতে হবে।
  • ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে আর্থিক দায়-দায়িত্বের নিশ্চয়তাকারীসহ অঙ্গীকারনামা জমা দিতে হবে।
  • আবেদনপত্রের সাথে শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্রের কপি, দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্সের কপি সংযুক্ত করতে হবে।
  • খামের ওপর পদের নাম স্পষ্ট করে লিখে আবেদন পাঠাতে হবে পরিচালক (মানবসম্পদ ও প্রশাসন), দিশা, ই/১০, বর্ধিত পল্লবী, মিরপুর সাড়ে এগারো, ঢাকা-১২১৬ ঠিকানায়। বিস্তারিত তথ্য সংস্থার ওয়েবসাইট (www.disabd.org) থেকে জানা যাবে।
  • ৫০তম বিসিএসের ফল কি নির্ধারিত সময়েই প্রকাশ সম্ভব।
  • শেষ তারিখ: ৩০ নভেম্বর ২০২৬।
  • পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
  • শিক্ষার্থীদের বৃত্তি দেবে সোনালী ব্যাংক, কারা আবেদন করতে পারবেন।
শেয়ার করুন