২৮ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

নভোএয়ারে নিয়োগ: সিনিয়র এক্সিকিউটিভ পদে চাকরির সুযোগ

প্রকাশ:

বেসরকারি বিমান সংস্থা নভোএয়ার তাদের ইন্টারনাল অডিট অ্যান্ড ইন্সপেকশন বিভাগে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানটি সিনিয়র এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ পদে দক্ষ প্রার্থীদের নিয়োগ দেবে। এই পদে নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

চাকরির মূল যোগ্যতা ও দক্ষতা

  • শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে স্নাতক, স্নাতকোত্তর, এম.কম অথবা এমবিএ ডিগ্রিধারী হতে হবে।
  • অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ থেকে ৭ বছরের কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক।
  • প্রযুক্তিগত দক্ষতা: এমএস ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টসহ মাইক্রোসফট অফিসে বিশেষ দক্ষতা থাকতে হবে।
  • অন্যান্য যোগ্যতা: বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল যোগাযোগ দক্ষতা প্রয়োজন। এভিয়েশন শিল্পে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
  • বয়সসীমা: ২৫ থেকে ৩৮ বছর।

সুযোগ-সুবিধা ও আবেদন প্রক্রিয়া

নির্বাচিত কর্মীরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী মাসিক বেতনের পাশাপাশি আকর্ষণীয় সুযোগ-সুবিধা পাবেন।

এর মধ্যে রয়েছে প্রভিডেন্ট ফান্ড, বিমা, ভ্রমণ ভাতা, মোবাইল বিল, চিকিৎসা ভাতা, দুপুরের খাবার সুবিধা, বাৎসরিক ইনক্রিমেন্ট এবং বছরে দুটি উৎসব বোনাস।

  • আবেদনের সময়সীমা: ১১ নভেম্বর ২০২৬ থেকে ২১ নভেম্বর ২০২৬ পর্যন্ত।
  • কর্মস্থল: যেকোনো স্থানে কাজের মানসিকতা থাকতে হবে।
  • আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা অনলাইনে বিস্তারিত বিজ্ঞপ্তি দেখে নির্ধারিত লিঙ্কের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন।
  • পদ সংখ্যা: ১টি।
  • চাকরির ধরন: ফুলটাইম।
  • বেতন: আলোচনা সাপেক্ষে।
শেয়ার করুন