সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা ডন

প্রকাশ:

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতা আশরাফুল হক ওরফে ডন হককে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার দুপুরে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার প্রথম আলোকে জানিয়েছেন, ইমিগ্রেশন পুলিশ ডনকে গ্রেপ্তারের পর পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দলের কাছে হস্তান্তর করা হয়। সিআইডি বর্তমানে সালমান শাহর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা মামলাটি তদন্ত করছে এবং এই মামলাতেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় ডনকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর গত বছর আদালত হত্যা মামলার নির্দেশ দিয়েছিলেন, যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে মামলাটি দায়ের করা হয়।

শেয়ার করুন