২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়েমেনে নতুন সংঘাতে বাস্তুচ্যুত ৩ লাখ ৪০ হাজার মানুষ

প্রকাশ:

ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লাহিজ প্রদেশের আল-মুদারাবা জেলায় হুথিদের একটি বড় ধরনের হামলা সফলভাবে প্রতিহত করার দাবি করেছে সরকারের সমর্থক বাহিনী।

সরকারি বাহিনীর সংশ্লিষ্ট জায়ান্টস ব্রিগেড জানিয়েছে, হুথি যোদ্ধারা পিছু হটতে বাধ্য হয়েছে এবং এই দৃশ্য ধারণ করা হয়েছে। একই সময় তায়েজ প্রদেশের আল-শামায়াতাইন জেলার ওয়াদি আল-সাহিয়ায় হুথিদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে, যা ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা নিশ্চিত করেছে। তবে এই বিমান হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি। একই সময়ে প্রতিবেশী তায়েজ প্রদেশে হুথিদের শক্তিবৃদ্ধির লক্ষে পাঠানো সেনাদের ওপর বিমান হামলার খবর পাওয়া গেছে। একই সঙ্গে বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে তারা।

আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর তথ্য অনুযায়ী, গত আগস্ট মাস থেকে দেশটিতে নতুন করে সংঘাত ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পাওয়ায় ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০২২ সালের এপ্রিল থেকে দেশটিতে যে তুলনামূলক স্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছিল, বর্তমান পরিস্থিতিতে তার অবসান ঘটেছে। এই নতুন সংঘাত ইয়েমেনের আগে থেকেই নাজুক মানবিক বিপর্যয়কে আরও গভীর ও ভয়াবহ করে তুলছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। এর আগে শুক্রবার আইওএম জানায়, গত আগস্ট থেকে ইয়েমেনে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ায় ৩ লাখ ৪০ হাজারের বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। ২০২২ সালের এপ্রিলে শুরু হওয়া তুলনামূলক শান্ত পরিস্থিতির অবসান ঘটিয়ে নতুন করে এই সংঘাত ছড়িয়ে পড়েছে। এতে দেশটির দীর্ঘদিনের মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে।

তায়েজ প্রদেশটি কৌশলগতভাবে ইয়েমেনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এটি দেশটির উত্তরাঞ্চলের ইব ও সানা প্রদেশের সঙ্গে দক্ষিণের লাহিজ ও এডেনকে সংযুক্ত করে। লোহিত সাগরের আল-মোখা বন্দরটিও এখানে অবস্থিত। বর্তমানে তায়েজ শহরের একাংশ সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও আল-মোখা, জাবাল হাবাশি ও আল-ওয়াজিয়াহসহ বেশ কিছু এলাকায় হুথিরা অগ্রসর হওয়ার চেষ্টা চালাচ্ছে। ফলে এই এলাকাগুলোতে দুই পক্ষের মধ্যে তীব্র নিয়ন্ত্রণ লড়াই চলছে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ১২ শতাংশ তায়েজে বসবাস করে।

অন্যদিকে লাহিজ প্রদেশের বেশিরভাগ এলাকা সরকারি বাহিনীর দখলে রয়েছে। এডেন নগরীর কাছাকাছি হওয়ায় এবং বাব আল-মান্দেব প্রণালির নিকটবর্তী হওয়ায় সামরিক ও ভৌগোলিক দিক থেকে এটি অত্যন্ত স্পর্শকাতর। এই এলাকা দিয়ে এডেনের সঙ্গে অন্য প্রদেশগুলোর যোগাযোগের প্রধান সড়কগুলো বিস্তৃত। কৌশলগত গুরুত্বের কারণেই অঞ্চলটিতে সরকারি বাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে।

ইয়েমেনের জরুরি নিরাপত্তা বাহিনী হুথিদের লক্ষ্য করে পাঠানো বিপুল পরিমাণ ড্রোনের যন্ত্রাংশের একটি চালান আটক করার দাবি করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এ সংক্রান্ত ভিডিও ফুটেজ প্রকাশ করা হলেও অভিযানটি ঠিক কখন বা কোথায় চালানো হয়েছে, তা জানানো হয়নি। হুথিদের পক্ষ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমির নির্দেশে গত ৫ অক্টোবর থেকে ‘ডন অব ইয়েমেন’ নামের একটি সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে। এ অভিযানের মূল লক্ষ্য হলো হুথিদের কব্জা থেকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো উদ্ধার করা এবং রাজধানী সানা পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে আনা। সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের নির্ধারিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুথিরা রাজধানী সানাসহ দেশটির বড় একটি অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছিল। এরপর ২০১৫ সাল থেকে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিয়ে আসছে। দীর্ঘস্থায়ী এই গৃহযুদ্ধ দেশটির অবকাঠামো ও অর্থনীতিকে পুরোপুরি ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে, যার ফলে লাখ লাখ সাধারণ নাগরিক চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শেয়ার করুন