যুক্তরাষ্ট্রের বিমান চলাচল ব্যবস্থায় এক বড় ধরনের প্রযুক্তিগত বিপর্যয় দেখা দিয়েছে। টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে ত্রুটির কারণে দেশজুড়ে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের হাজার হাজার ফ্লাইট ঘণ্টার পর ঘণ্টা বন্ধ রাখতে হয়েছে। এই আকস্মিক পদক্ষেপে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ও ভোগান্তি তৈরি হয়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) প্রথমে ফ্লাইট চলাচল বন্ধের নির্দেশ দিলেও কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়। এরপর ফ্লাইটগুলো পুনরায় উড্ডয়নের অনুমতি দেয়া হয়। তবে এই দীর্ঘ স্থবিরতায় প্রায় ১৫ লাখ যাত্রী আটকা পড়েছেন বলে তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের হিসাবে উঠে এসেছে। তবে বিলম্ব ও ফ্লাইট বাতিলের ভোগান্তি এখানেই শেষ নয়। আকাশে থাকা ফ্লাইটগুলো অবতরণ করতে শুরু করায় আকাশপথ কার্যত ফাঁকা হয়ে যায়। চার ঘণ্টারও বেশি সময় ধরে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
পরিবহনমন্ত্রী শন ডাফি জানিয়েছেন, অত্যন্ত পুরনো এয়ার ট্রাফিক কন্ট্রোল প্রযুক্তি এবং অতিরিক্ত চাপের মুখে থাকা রাউটারগুলোর কারণে এই বিপর্যয় ঘটেছে। তিনি সতর্ক করে বলেন, এই ব্যবস্থার আধুনিকায়ন না করা হলে ভবিষ্যতে এ ধরনের বিঘ্ন আরও বাড়বে। সংকট উত্তরণে কংগ্রেসকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়ার আহ্বান জানিয়েছেন তিনি। ডাফি আরও উল্লেখ করেন যে, স্বাভাবিক অবস্থায় ফিরতে বেশ ধীরগতি হতে পারে, তবে থ্যাংকসগিভিং ছুটির যাতায়াতে এর বড় প্রভাব পড়ার আশঙ্কা নেই। একটি পোস্টে হলিউড নিয়ে আইন পাস করতে কংগ্রেসের প্রতি আহ্বান জানান।
হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী মার্কওয়েইন মুলিন স্পষ্ট করেছেন যে, এই ঘটনার পেছনে কোনো ধরনের নিরাপত্তা হুমকি নেই। তিনি নিশ্চিত করেছেন যে, ফ্লাইট বন্ধের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো শত্রুতার সম্পর্ক নেই এবং এই সপ্তাহের মাইক্রোসফট বিভ্রাটের সঙ্গেও এটি সম্পর্কিত নয়। প্রেসিডেন্টের ভূমিকা নিয়ে বলতে গিয়ে মুলিন ও ডাফি দুজনেই ডনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন। ডাফি জানান, সংকট মোকাবিলায় প্রেসিডেন্ট পুরোপুরি সক্রিয় রয়েছেন এবং তিনি দ্রুত এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থা বিশ্বের সেরা মানে উন্নীত করতে চান। এ সপ্তাহে মাইক্রোসফটের যে বিভ্রাট ব্যাপক বিঘ্ন সৃষ্টি করেছিল, তার সঙ্গেও এ ঘটনার কোনো যোগসূত্র নেই। ব্রিফিংজুড়ে দুজনই ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন। মুলিন জোর দিয়ে বলেন, প্রেসিডেন্টের নেতৃত্ব ও আগে থেকে নির্ধারিত পদ্ধতির কারণে কেউ বিপদের মধ্যে ছিলেন না। মুলিন বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের মতো একজন নেতা কখনোই এই জাতিকে নেতৃত্ব দেননি। অন্য একটি পোস্টে লুইজিয়ানায় উদ্ধার তৎপরতার জন্য যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডের প্রশংসা করেন।
তবে কংগ্রেসের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছেন পরিবহনমন্ত্রী। সিএনএনের সাংবাদিক ক্রিস্টেন হোমসের এক প্রশ্নের জবাবে ডাফি বলেন, আমেরিকার জনগণ ও আইনপ্রণেতারা যদি ব্যবস্থা আধুনিকায়নের নির্দেশ না দেয়, তবে এ ধরনের ভয়াবহ বিপর্যয় আবারও ঘটবে। তিনি বারবার পুরনো ‘অ্যানালগ’ নেটওয়ার্ক ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। অতীতে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বিশ্বনেতাদের আগমনকালে নিউইয়র্কেও একই ধরনের সমস্যা হয়েছিল বলে তিনি মনে করিয়ে দেন। এর পুনরাবৃত্তি ঘটবে কি না, জানতে চাওয়া হলে ডাফি সরাসরি কোনো নিশ্চয়তা দিতে পারেননি, বরং বিষয়টি যে উদ্বেগের তা স্পষ্ট করেছেন। শুক্রবার সন্ধ্যায় ফ্লাইট চলাচল বন্ধ থাকা অবস্থায় ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যান্য বিষয়ের ওপর পোস্ট দিলেও এফএএর এই প্রযুক্তিগত জটিলতা নিয়ে সরাসরি কিছু বলেননি। শুক্রবার রাতে এক সংবাদ ব্রিফিংয়ে ডাফি বলেন, তিনি বিষয়টি খুব ভালোভাবে বোঝেন। তিনি বলেন, ঠিক এই ঘটনাটি আবার ঘটবে কি না, তা আমি জানি না। হোমস জানতে চান, আজকের মতো ভয়াবহ প্রযুক্তিগত বিপর্যয়ের জন্য সংস্থাটি কেন প্রস্তুত ছিল না। ডাফি বলেন, জাতিসংঘের জন্য বিশ্বনেতারা যখন নিউইয়র্কে আসছিলেন, তখনও এমন ঘটনা ঘটেছিল।





