২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১৬ নভেম্বর বসছে গার্মেন্টস শ্রমিক মজুরি বোর্ডের সভা

প্রকাশ:

গার্মেন্টস শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে গঠিত বোর্ডের তৃতীয় সভা আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হবে। ঢাকার বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা শুরু হবে। ঢাকার বিজয়নগরে ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারার বিধান অনুযায়ী আয়োজিত এই সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী। সভার মূল আলোচ্যসূচি অনুযায়ী, গার্মেন্টস শিল্প মালিকপক্ষের প্রতিনিধির পক্ষ থেকে নিম্নতম মজুরির হারের বিষয়ে লিখিত প্রস্তাব দাখিল করা হবে।

এছাড়া শিল্প খাতের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীদের নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের বিষয়ে সভায় বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

শেয়ার করুন