১৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

এসিল্যান্ড পদে পদায়নে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৬২ কর্মকর্তা

প্রকাশ:

বিসিএস প্রশাসন ক্যাডারের ৬২ জন কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদে পদায়নের লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

পদায়ন ও নির্দেশনার বিস্তারিত

জারি করা প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবিলম্বে ভূমি মন্ত্রণালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এতে উল্লেখ করা হয়, ভূমি প্রশাসন প্রশিক্ষণকেন্দ্রে মৌলিক ভূমি ব্যবস্থাপনা কোর্স সম্পন্ন করার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন কর্মচারীদের পদায়ন নীতিমালা-২০২২ অনুসরণ করে তাদের পদায়ন করা হবে।

শেয়ার করুন