১৭ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

মস্কোর পার্কে হামলার পরিকল্পনা: যুক্তরাষ্ট্রের সতর্কবার্তায় আটক এক কিশোর

প্রকাশ:

রাশিয়ার রাজধানী মস্কোর একটি জনপ্রিয় পর্যটনকেন্দ্র সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে নাশকতার পরিকল্পনার সন্দেহে এক কিশোরকে আটক করেছে রুশ কর্তৃপক্ষ। প্রাসাদ ও বিশাল উদ্যান নিয়ে গড়ে ওঠা এই স্থাপনাটি মস্কোর জনপ্রিয় পর্যটনকেন্দ্রগুলোর একটি।

রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এফএসবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই কিশোরকে চিহ্নিত ও গ্রেপ্তার করা হয়। ইন্টারফ্যাক্স জানায়, আটক কিশোর একজন রুশ নাগরিক। এর আগে গত শনিবার মস্কোয় অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে জানিয়েছিল, সারিৎসিনো এলাকায় বড় ধরনের হতাহতের ঘটনার বিশ্বাসযোগ্য ঝুঁকি রয়েছে। এই সতর্কবার্তার পর পার্কটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয় এবং মার্কিন সরকার রুশ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ শুরু করে। গতকাল রোববার ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, সন্দেহভাজন ওই কিশোর রাশিয়ার নাগরিক। এতে বলা হয়, সারিৎসিনো জাদুঘর প্রাঙ্গণে ‘বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির মতো ঘটনা ঘটার বিশ্বাসযোগ্য আশঙ্কা’ রয়েছে। যুক্তরাষ্ট্রের দূতাবাস লোকজনকে ওই এলাকা এড়িয়ে চলার পরামর্শ দেয়। এফএসবি এক বিবৃতিতে বলেছে, ‘তথ্য সরবরাহ করায় আমরা যুক্তরাষ্ট্রের কাছে কৃতজ্ঞ।

তদন্তকারী সংস্থাটির ভাষ্যমতে, আটক কিশোর টিকটকে সামরিক পোশাক ও মুখোশ পরে অস্ত্র হাতে নিজের ছবি প্রচার করেছিল। সে মস্কোর এই জাদুঘর প্রাঙ্গণের বিভিন্ন ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছিল, সে তার গন্তব্য বা ‘একটি জায়গা’ খুঁজে পেয়েছে। এফএসবির তল্লাশিতে তার বাড়ি থেকে ছবিতে দৃশ্যমান পোশাক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এছাড়া তার মুঠোফোন তল্লাশি করে বিভিন্ন সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডের বিষয়ে অনুসন্ধানের প্রমাণ পাওয়া গেছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে, ওই কিশোর সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে নব্য-নাৎসি মতাদর্শের একটি চ্যানেল অনুসরণ করত। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘একটি জায়গা খুঁজে পেয়েছি।’।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া এই গোয়েন্দা তথ্যের জন্য দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রুশ নিরাপত্তা সংস্থা এফএসবি। বর্তমানে সংশ্লিষ্ট তদন্ত কমিটি ওই কিশোরের বিরুদ্ধে কী ধরণের আইনি পদক্ষেপ নেওয়া হবে, তা পর্যালোচনা করছে। এর আগেও ওয়াশিংটন এমন সতর্কবার্তা পাঠিয়েছিল। ২০২৪ সালের মার্চ মাসে মস্কোর একটি কনসার্ট হলে ভয়াবহ সন্ত্রাসী হামলায় ১৪০ জনেরও বেশি মানুষ নিহত হওয়ার কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র একই ধরনের সতর্কতা জারি করেছিল। তৎকালীন সেই ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতেই এবার দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মনে করা হচ্ছে। একটি সন্ত্রাসী গোষ্ঠীর চালানো ওই হামলায় ১৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন।

শেয়ার করুন