পেশাগত জীবনে চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করে মালয়েশিয়ার আধুনিক রূপকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাহাথির মোহাম্মদ। আজ তিনি ১০১ বছরে পদার্পণ করলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি মোট ২৪ বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে প্রথম দফায় টানা ২২ বছর এবং দ্বিতীয় দফায় দুই বছর তিনি রাষ্ট্রপ্রধানের দায়িত্ব সামলেছেন।
দীর্ঘ এই শাসনামলে মাহাথির মোহাম্মদের হাত ধরেই মালয়েশিয়ার চেহারায় বড় ধরনের পরিবর্তন আসে। তিনি দেশটির অর্থনীতিকে কৃষিনির্ভর অবস্থা থেকে বের করে শিল্পায়ন ও প্রযুক্তিনির্ভর উন্নয়নের পথে নিয়ে যান। তার সুদূরপ্রসারী পরিকল্পনায় মালয়েশিয়ার অর্থনীতি আধুনিক রূপ লাভ করে, যা দেশটিকে বিশ্বমঞ্চে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।





