২৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যানবেইসে ২৭৩ জনবল নিয়োগ: জেএসসি পাসেই আবেদনের সুযোগ

প্রকাশ:

বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন এই সংস্থায় মোট ১৪টি ক্যাটাগরিতে ২৭৩ জন কর্মী নেওয়া হবে। জেএসসি পাস প্রার্থীরাও আবেদনের সুযোগ পাচ্ছেন। গত সোমবার ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) ব্যানবেইসের পরিচালক মোহাম্মদ মশিউর রহমানের স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকা প্রধান কার্যালয়ে নিয়োগ

ব্যানবেইসের ঢাকা কার্যালয়ে ১০টি পদে মোট ২৩ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা ও সেবামূল্য নিম্নরূপ

  • ইলেকট্রিশিয়ান (২ জন): মাসিক ২০,২১২ টাকা। এসএসসি পাসসহ সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা এবং এক বছরের অভিজ্ঞতা।
  • এসি মেকানিক (১ জন): মাসিক ২০,২১২ টাকা। এসএসসি পাসসহ এসি সার্ভিসিংয়ের প্রশিক্ষণ এবং এক বছরের অভিজ্ঞতা।
  • সার্ভার টেকনিশিয়ান (১ জন): মাসিক ২০,২১২ টাকা। এসএসসি পাসসহ কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা ও এক বছরের অভিজ্ঞতা।
  • ড্রাইভার (২ জন): মাসিক ১৯,৬৩৬ টাকা। এসএসসি পাসসহ হালকা/মাঝারি গাড়ির বৈধ লাইসেন্স এবং পাঁচ বছরের অভিজ্ঞতা।
  • লিফটম্যান (১ জন): মাসিক ১৮,১৮০ টাকা। এসএসসি পাস ও সংশ্লিষ্ট কাজে এক বছরের অভিজ্ঞতা।
  • ডেসপাচ রাইডার (১ জন): মাসিক ১৮,১৮০ টাকা। এসএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।
  • মেসেঞ্জার (২ জন): মাসিক ১৮,১৮০ টাকা। এসএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।
  • নিরাপত্তাপ্রহরী (৪ জন): মাসিক ১৮,১৮০ টাকা। জেএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।
  • পরিচ্ছন্নতাকর্মী (৮ জন): মাসিক ১৮,১৮০ টাকা। জেএসসি পাসসহ প্রশিক্ষণ ও এক বছরের অভিজ্ঞতা।
  • ফরাস (১ জন): মাসিক ১৮,১৮০ টাকা। জেএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।

ইউআইটিআরসিইতে নিয়োগ

দেশের ১২৫টি উপজেলা আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশনে (ইউআইটিআরসিই) চারটি ক্যাটাগরিতে মোট ২৫০ জন নিয়োগ দেওয়া হবে

  • নিরাপত্তাপ্রহরী (১২৩ জন): মাসিক ১৬,৬৭৩ টাকা। জেএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।
  • নিরাপত্তাপ্রহরী-পৌর এলাকা (২ জন): মাসিক ১১,১৭৫ টাকা। জেএসসি পাস ও এক বছরের অভিজ্ঞতা।
  • পরিচ্ছন্নতাকর্মী (১২৩ জন): মাসিক ১৬,৬৭৩ টাকা। জেএসসি পাসসহ প্রশিক্ষণ ও এক বছরের অভিজ্ঞতা।
  • পরিচ্ছন্নতাকর্মী-পৌর এলাকা (২ জন): মাসিক ১৭,১৭৫ টাকা। জেএসসি পাসসহ প্রশিক্ষণ ও এক বছরের অভিজ্ঞতা।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে। শারীরিক সক্ষমতার পাশাপাশি সংশ্লিষ্ট কাজে অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

প্রার্থীদের নির্ধারিত আবেদনপত্র পূরণ করে ‘মহাপরিচালক, বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস), ১ জহির রায়হান সড়ক, পলাশী-নীলক্ষেত, ঢাকা-১২০৫’ এই ঠিকানায় পাঠাতে হবে।

সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র ২৬ নভেম্বর ২০২৬ তারিখের বিকেল ৪টার মধ্যে পৌঁছাতে হবে। নিরাপত্তাপ্রহরী (সিটি করপোরেশন/পৌরসভা এলাকায়): ২ জন।

নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

বিস্তারিত শর্তাবলি ও আবেদনের ফরম ব্যানবেইসের ওয়েবসাইটের বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে।

  • পদসংখ্যা: ২৭৩টি।
  • পদ ও যোগ্যতার বিবরণ।
  • যেভাবে আবেদন করবেন।
শেয়ার করুন