শিল্প মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) তাদের বিভিন্ন কারখানা ও দপ্তরে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে মোট ২৭৪ জন কর্মকর্তা নিয়োগ দেবে। বাংলাদেশের স্থায়ী নাগরিকেরা নির্ধারিত শর্ত সাপেক্ষে অনলাইনে এই পদগুলোতে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১২ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।
নিয়োগকৃত কর্মকর্তাদের নবম গ্রেডের পদের জন্য ৪৪,০০০ থেকে ১০৫,৯০০ টাকা এবং দশম গ্রেডের পদের জন্য ৩২,০০০ থেকে ৭৭,৩০০ টাকা স্কেলে বেতন ও অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বেতন স্কেল: — ১।
নবম গ্রেডের পদের মধ্যে রয়েছে সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ২২টি, নিরাপত্তা কর্মকর্তা ৩টি, হিসাব বা অর্থ কর্মকর্তা ২৫টি, সহকারী প্রোগ্রামার ৩টি, সহকারী ব্যবস্থাপক (ক্রয়/বিক্রয়) ১৫টি, সহকারী রসায়নবিদ ও সহকারী প্রকৌশলী (রসায়ন) ৬২টি, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) ও কারিগরি কর্মকর্তা ১৩টি, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ১৮টি এবং সহকারী প্রকৌশলী (পুর) ৩টি পদ। এছাড়া দশম গ্রেডে সহকারী প্রশাসনিক কর্মকর্তা ১২টি, সহকারী নিরাপত্তা কর্মকর্তা ১টি, সহকারী হিসাব বা অর্থ কর্মকর্তা ৩১টি, সহকারী অপারেশন অফিসার ৩টি, সহকারী বাণিজ্যিক কর্মকর্তা ১৯টি, উপসহকারী রসায়নবিদ ও উপসহকারী প্রকৌশলী (রসায়ন) ৪১টি এবং উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) ৩টি পদে নিয়োগ দেওয়া হবে। ব্যাংকে চাকরির পরীক্ষা: মুখস্থনির্ভরতা নয়, প্রয়োজন জ্ঞান ও বিশ্লেষণী দক্ষতা।
নিরাপত্তা কর্মকর্তা ও সহকারী নিরাপত্তা কর্মকর্তা পদের ক্ষেত্রে প্রার্থীর সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কঠোর শর্ত আরোপ করা হয়েছে। নবম গ্রেডের প্রশাসনিক ও সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে শিক্ষাজীবনের কোনো পর্যায়ে সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৩.৫০ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না। প্রকৌশলী ও কারিগরি পদের জন্য সিজিপিএ ৩.০০ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ৪.০০ (৫.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়। দশম গ্রেডের সব পদের ক্ষেত্রে সিজিপিএ ২.২৫ (৪.০০ স্কেলে) এবং জিপিএ ২.৭৫ (৫.০০ স্কেলে)-এর নিচে থাকা যাবে না। শিক্ষাগত যোগ্যতা ও প্রয়োজনীয় সিজিপিএ- -পদ অনুযায়ী স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং, স্নাতকোত্তর, স্নাতক (সম্মান), বিএসসি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পদভেদে শিক্ষা জীবনের কোনো পর্যায়েই নির্ধারিত সিজিপিএ/জিপিএর নিচে থাকলে আবেদন গ্রহণ করা হবে না। আবেদন শুরু: ফি বৃদ্ধি ৪ ইউনিটে।
আবেদনপ্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনভিত্তিক। আগ্রহী প্রার্থীদের বিসিআইসির নির্দিষ্ট ওয়েবসাইট (www.bcic.gov.bd) অথবা টেলিটকের পোর্টাল (http://bcic.teletalk.com.bd) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে। একজন প্রার্থী ৯ম গ্রেডভুক্ত একটি এবং ১০ম গ্রেডভুক্ত একটিসহ সর্বোচ্চ দুটি পদে আবেদন করতে পারবেন। সফলভাবে আবেদন জমার পর প্রাপ্ত ইউজার আইডি ব্যবহার করে ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রিপেইড নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে। সাধারণ প্রার্থীদের জন্য সার্ভিস চার্জসহ ২২৩ টাকা এবং অনগ্রসর প্রার্থীদের জন্য ৫৬ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। পেট্রোবাংলায় ৭৫৩ পদে চাকরি: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন দেখুন।
নিয়োগের শর্ত অনুযায়ী, চূড়ান্তভাবে নির্বাচিত কর্মকর্তাদের পদায়নকৃত কর্মস্থলে অন্তত তিন বছর আবশ্যিকভাবে চাকরি করতে হবে। জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী অন্যান্য নিয়মিত সরকারি সুবিধাদিও বহাল থাকবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও নীতিমালা বিসিআইসির ওয়েবসাইটে পাওয়া যাবে।





