৮ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বি-রাষ্ট্র সমাধানই শান্তির একমাত্র পথ: জাতিসংঘ মহাসচিব

প্রকাশ:

ফিলিস্তিন ও ইসরায়েলসহ পুরো অঞ্চলের টেকসই শান্তি ও নিরাপত্তার জন্য দ্বি-রাষ্ট্র সমাধানই একমাত্র কার্যকর উপায় বলে মত দিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। আনাদোলু এজেন্সির তথ্যানুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এ কথা বলেন।

গুতেরেস আরও বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল লক্ষ্য হওয়া উচিত ইসরায়েল ও ফিলিস্তিন নামে দুটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক রাষ্ট্রের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা। তিনি গুরুত্ব দিয়ে উল্লেখ করেন যে, এই দ্বি-রাষ্ট্র বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

শেয়ার করুন