১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন তিনটি মেট্রোরেল প্রকল্পের অনুমোদন দিল একনেক

প্রকাশ:

রাজধানীর যোগাযোগ অবকাঠামো উন্নয়নে নতুন তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার দুপুরে আয়োজিত একনেকের বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।

অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। এই তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে সর্বমোট প্রায় আড়াই লাখ কোটি টাকা ব্যয় হবে বলে জানানো হয়েছে।

প্রকল্পগুলোর অর্থায়ন ও সংশোধিত ব্যয় প্রস্তাবের বিষয়ে বিস্তারিত তথ্যে জানা গেছে, জাইকার (জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) এবং এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব অনুমোদন পেয়েছে। এছাড়া এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পটি অনুমোদিত হয়েছে।

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ০৩

রাজধানীর ৩টি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।

শেয়ার করুন