১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

গাড়ি জব্দ: সাবেক সিআইডি প্রধানের গাড়িচাপায় মুমূর্ষু রিকশাচালক

প্রকাশ:

রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে শনিবার রাতে একটি রিকশাকে ধাক্কা দেয় অবসরপ্রাপ্ত অতিরিক্ত আইজিপি ও সাবেক সিআইডি প্রধান ছিবগাত উল্লাহর ব্যক্তিগত গাড়ি। এতে সুলতান (৬০) নামের রিকশাচালক গুরুতর আহত হন। পথচারীরা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠান, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান জানান, সংঘর্ষের ফলে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। পুলিশ গাড়িটি জব্দ করে থানা হেফাজতে নিয়েছে। তবে ঘটনার সময় চালকের আসনে থাকা ব্যক্তিকে আটক করা সম্ভব হয়নি। গাড়িটি ওই সাবেক কর্মকর্তার ছেলে চালাচ্ছিলেন বলে প্রাথমিক তথ্যে শোনা গেলেও, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানায় পুলিশ।

শেয়ার করুন