টাঙ্গুয়ার হাওরে নিষেধাজ্ঞা অমান্য করায় ৬ হাউজবোটকে জরিমানা

প্রকাশ:

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে প্রবেশ করায় ছয়টি হাউজবোটকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, টাঙ্গুয়ার হাওরের ইসিএভুক্ত এলাকায় হাউজবোট প্রবেশ নিষিদ্ধ করাসহ গত কয়েকদিন আগে ১১ দফার একটি নির্দেশনা জারি করা হয়েছিল। সেই নির্দেশনা অমান্য করে মঙ্গলবার অধিকাংশ হাউজবোট ইসিএভুক্ত এলাকায় প্রবেশ করলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান এই মোবাইল কোর্ট পরিচালনা করে ছয়টি হাউজবোটকে মোট ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা প্রশাসনের উদ্যোগে হাওরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং নির্দেশনা অমান্য করায় ছয়টি হাউজবোটকে জরিমানা করা হয়েছে। অভিযানকালে সুনামগঞ্জ পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

শেয়ার করুন