তত্ত্বাবধায়ক সরকার ও গণভোট ব্যবস্থা পুনর্বহাল করল আপিল বিভাগ

প্রকাশ:

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ বিভিন্ন বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। এই রায়ের ফলে সংবিধানে গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় ফিরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে প্রধান বিচারপতির নেতৃত্বে চার বিচারপতির সমন্বয়ে গঠিত আপিল বেঞ্চ এই রায় প্রদান করেন। এর মাধ্যমে বহুল আলোচিত এই আইনি ও সাংবিধানিক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এল।

শেয়ার করুন