সুনামগঞ্জে আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ:

সুনামগঞ্জ শহর ও শহরতলির বিভিন্ন এলাকায় আজ শনিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো)। সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ গতকাল শুক্রবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৩/১১ কেভি জিআইএস সাব-স্টেশনের আন্ডারগ্রাউন্ড ক্যাবল মেরামত ও রক্ষণাবেক্ষণের জরুরি কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে। আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এই বিদ্যুৎ বিভ্রাট অব্যাহত থাকবে।

গ্রাহকদের বিষয়টি আগেভাগে অবহিত করতে বিদ্যুৎ বিভাগ তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশের পাশাপাশি শহরের বিভিন্ন এলাকায় মাইকিংয়ের মাধ্যমেও প্রচার চালিয়েছে।

শেয়ার করুন