দেশের সব শিক্ষা বোর্ডে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ।
শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে ফলাফল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।





